Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতীয় কুস্তি সংস্থার সদস্যপদ স্থগিত আন্তর্জাতিক কুস্তি সঙ্ঘের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন ঘিরে অচলাবস্থার জেরেই নেমে এল শাস্তির খাঁড়া। বুধবার আন্তর্জাতিক কুস্তি সঙ্ঘের পক্ষ থেকে ভারতীয় কুস্তি সংস্থার সদস্যপদ স্থগিত রাখার কথা জানানো হয়েছে। আর ওই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের কুস্তিগিরদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ল। আন্তর্জাতিক কুস্তি সঙ্ঘ পরিচালিত কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না সাক্ষী মালিক-বজরং পুনিয়ারা। সূত্রের খবর, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে আন্তর্জাতিক কুস্তি সঙ্ঘের কাছে অনুরোধ জানাতে চলেছে ভারতীয় অলিম্পিক সংস্থা।

গত ৩০ মে আন্তর্জাতিক কুস্তি সঙ্ঘের পক্ষ থেকে ভারতীয় কুস্তি সংস্থাকে চিঠি পাঠিয়ে ৪৫ দিনের মধ্যে সাংগঠনিক নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল। অর্থা‍ৎ ১৫ জুলাইয়ের মধ্যে নতুন কমিটির হাতে দায়িত্বভার সঁপে দেওয়ার কথা বলা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে নির্বাসনের খাঁড়া নেমে আসবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক কুস্তি সংস্থার হুঁশিয়ারির পরেই টনক নড়ে ভারতীয় অলিম্পিক সংস্থার নিয়োগ করা অ্যাডহক কমিটির।

প্রথমে গত ১১ জুলাই জাতীয় কুস্তি সংস্তার নির্বাচনের দিন ধার্য করা হয়। কিন্তু গুয়াহাটি হাইকোর্ট ওই নির্বাচনের উপরে স্থগিতাদেশ জারি করে। পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ওই স্থগিতাদেশ উঠে যায়। নতুন করে ১২ অগস্ট নির্বাচনের তারিখ ধার্য করা হয়। কিন্তু হরিয়ানা কুস্তি সংস্থার আর্জির পরিপ্রেক্ষিতে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ফের জাতীয় কুস্তি সংস্থার নির্বাচনের উপরে স্থগিতাদেশ জারি করে। ফলে নির্বাচন বিশ বাঁও জলে। নির্বাচন ঘিরে এই টালবাহানায় ক্ষুব্ধ হয়ে জাতীয় কুস্তি সংস্থার সদস্যপদ অনিরদিষ্টকালের জন্য স্থগিত রেখেছে আন্তর্জাতিক কুস্তি সঙ্ঘ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00