Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জাতীয় কুস্তি সংস্থার ভোটের উপরে স্থগিতাদেশ পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন নিয়ে ফের অনিশ্চয়তার মেঘ। আগামিকাল শনিবার সংস্থার কার্যকরী সমিতির নির্বাচনের উপরে স্থগিতাদেশ জারি করল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। হরিয়ানা কুস্তি সংস্থার আর্জির পরিপ্রেক্ষিতেই স্থগিতাদেশ জারি করেছে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।

জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন নিয়ে গত মাস দুয়েক ধরেই ডামাডোল চলছে। গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে নির্বাচন পিছিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে সেই জটিলতার অবসান ঘটে। আগামিকাল শনিবার নির্বাচন হওয়ার কথা ছিল। ওই নির্বাচনে মূলত লড়াই হচ্ছে সংস্থার বিদায়ী সভাপতি তথা যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের সঙ্গে তাঁর বিরোধী শিবিরের। টানা ১২ বছর জাতীয় কুস্তি সংস্থার শীর্ষ পদে থাকা বিজেপির বাহুবলী সাংসদ জাতীয় ক্রীড়া নীতি অনুযায়ী এবার আর ভোটে লড়তে পারছেন না। কিন্তু সংস্থায় যাতে মৌরসীপাট্টা চালানো যায়, তার জন্য নিজের অনুগামীদের দাঁড় করিয়েছেন। সভাপতি পদে লড়াই হচ্ছে ব্রিজভূষণের অনুগামী তথা উত্তরপ্রদেশ কুস্তি সংস্থার সহ সভাপতি সঞ্জয় সিংয়ের সঙ্গে প্রাক্তন কুস্তিগির অনিতা সিওরানের।

আগামিকাল শনিবার সভাপতি-সহ সভাপতি সহ মোট ২২টি পদের জন্য নির্বাচন হওয়ার কথা ছিল। ২৫ রাজ্য সংস্থা-সহ বিভিন্ন সংস্থার মোট ৫০ জন ভোটার হিসেবে রয়েছেন। সকাল ১১টা থেকে ভারতীয় অলিম্পিক সংস্থার ভবনে ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু ওই ভোটগ্রহণকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল হরিয়ানা কুস্তি সংস্থা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00