Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চোটের কারণে বিশকেক ইভেন্ট থেকে নাম প্রত্যাহার রবি দাহিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: অলিম্পিকে কুস্তিতে ভারতের হয়ে পদক জয়ী রবি দাহিয়া চোটের কারণে বিশকেক টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিলেন। হাঁটুর চোটের কারণেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ইউনাইটেড বিশ্ব কুস্তি সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী কুস্তিগীর রবি দাহিয়ার হাঁটুতে চোট রয়েছে কাজেই সে চলতি বছরের এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। এই তথ্য তাঁদের জানিয়েছেন ভারতীয় কোচিং স্টাফরা।

এর আগে দাহিয়া ইংল্যান্ডের বার্মিংহ্যামে আয়োজিত কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছিলেন। ৫৭ কেজি বিভাগে সেই টুর্নামেন্টে অংশ নিয়ে সোনাও জেতেন তিনি। অবশ্য এই টুর্নামেন্টে তাঁর ৬১ কেজি বিভাগে নামার কথা ছিল।

এই টুর্নামেন্টে ভারত এখনও অবধি মোট চারটি পদক জয় করেছে। তারমধ্যে মহিলা কুস্তিগীররা জিতেছেন ৩টি পদক। বাকি একটি পদক জয় করেছেন মনজিৎ।

আরও জানতে পড়ুন: অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ইজরায়েলের কাছে হেরে বিদায় নিল পেলের দেশ

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে দিল্লির যন্তর-মন্তরে ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন জাতীয় কুস্তিগীররা। সেই তালিকায় রয়েছেন পদক জয়ী কুস্তিগীর বজরং পুনিয়া, ভিনেশ ফোগত এবং স্বাক্ষি মালিকরা। এই আন্দোলনেরই বজরংদের সঙ্গে অন্যতম মুখ ছিলেন রবি দাহিয়াও।

একে যখন জাতীয় কুস্তিগীররা কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্টের এইরকম অভিযোগ এনে আন্দোলনে সামিল হয়েছেন, তখন এইরকম একটা টুর্নামেন্ট থেকে চোটের কারণে দাহিয়া ছিটকে যাওয়াটা একটা বড় আঘাত ভারতীয় কুস্তির জগতে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00