Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভিনেশ-বজরংদের ওপর পুলিশি আক্রমণের প্রতিবাদ কলকাতাতেও

Share:

নিজস্ব প্রতিনিধি:  সংবাদের শিরোনামে এখন রাজধানী দিল্লির যন্তর-মন্তর। যেখানে প্রায় ১ মাসের বেসি সময় ধরে আন্দোলন করছেন জাতীয় কুস্তিগীররা। তাঁদের দাবি. বর্তমান ভারতীয় কুস্তি ফেডারেশন-এর প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বেশ কয়েকজন মহিলা কুস্তিগীর। কাজেই ব্রিজভূষণকে অপসারণ করে তাঁকে গ্রেফতার করতে হবে। রবিবার এই ধর্না মঞ্চেই ফের হামলা চালালো দিল্লি পুলিশ। পুলিশ ভ্যানে থানায় নিয়ে যাওয়া হল স্বাক্ষী মালিক-ভিনেশ ফোগতদের।

রবিবার ভারতবর্ষের ইতিহাসে একটা নক্ক্যরজনক ঘটনার স্বাক্ষি থাকল গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দিনেই রাজধানীর বুকে নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন করলেন। আর সেইদিন দিল্লি পুলিশের নির্মম অত্যাচার নেমে এল আন্দোলনরত জাতীয় কুস্তিগীর ওপর।

এই ঘটনা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তারপরই দিল্লি পুলিশের এই অভূতপূর্ব আচরণের তীব্র নিন্দা জানানো হয় বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে। শহর কলকাতাতও এর ব্যতিক্রম নয়।

আরও জানতে পড়ুন: খায়াতির লাল-হলুদে আসা নিয়ে জল্পনা তুঙ্গে

রবিবার এই ঘটনার প্রতিবাদে কলকাতার গোষ্ঠপাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে রবিবার এবং সোমবার কালা দিবস পালন করার ডাক দেওয়া হয়। এই প্রেস বিজ্ঞপ্তিতে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানী দিল্লির যন্তর-মন্তের আন্দোলনরত কুস্তিগীরদের ওপর দিল্লি পুলিশের এই ঘৃণ্য আক্রমণের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

বর্তমান কেন্দ্রীয় সরকারের কুস্তিগীরদের ওপর এ হেন আচরণে নীরব থাকার প্রসঙ্গেও ক্ষোভ জানান সংস্থার সদস্যরা। তাঁরা বলেন, রবিবার যন্তর-মন্তরের সামনে এই হামলা প্রমাণ করল ধর্ষক, খুনিরা জেলের বাইরে থাকবে, আর যাংরা তাঁদের বিরুদ্ধে আন্দোলন করবে তাঁরা থাকবে জেলের ভিতর। অবিলম্বে যাতে ব্রিজ ভূষণ শরণ সিংকে গ্রেফতার করা হয় তাঁর দাবি জানান সংগঠনের কর্তারা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00