Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনা থাবা বসাল ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের শরীরে, কেমন আছেন?

করোনায় আক্রান্ত হয়েছেন বিশ্ববিখ্যাত খেলোয়াড় নেইমার। ২০২৩ সালের গ্রীষ্মে আল-হিলালে যোগ দেওয়ার পর থেকেই সময় ভাল যাচ্ছে না ব্রাজিলিয়ান এই স্ট্রাইকারের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবারও সে দিন ফিরছে। বিশ্বজুড়ে করোনাতঙ্ক শুরু হয়েছে। ইতিমধ্যেই ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। ইতিমধ্যেই ৬,১৩৩ জন আক্রান্ত হয়েছে করোনায়। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে দুজনের। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও আক্রান্ত হচ্ছে করোনার নতুন দুটি ভ্যারিয়েন্টে। বিশ্ব জুড়ে আবারও করোনার প্রকোপ দেখা দিয়েছে। সেই মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারের সময় চলে এসেছে। করোনায় আক্রান্ত হয়েছেন বিশ্ববিখ্যাত খেলোয়াড় নেইমার। ২০২৩ সালের গ্রীষ্মে আল-হিলালে যোগ দেওয়ার পর থেকেই সময় ভাল যাচ্ছে না ব্রাজিলিয়ান এই স্ট্রাইকারের।

ইনজুরির কারণে তিনি দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। তবে ২০২৪ সালে তিনি মাঠে ফিরলেও স্বাস্থ্যের কোনও উন্নতি হয়নি তাঁর। এখনও পর্যন্ত বাল্যকালের ক্লাব সান্তোসের হয়ে তিনি ১২ টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে তাঁর তিনটি গোল ও তিনটি অ্যাসিস্ট রয়েছে। এবার আরও বড় ধাক্কা খেলেন নেইমার। তাঁর শরীরে করোনা ছোবল দিয়েছে। আবারও মাঠ ছাড়তে হবে তারকাকে। কোভিড পজিটিভ ধরা পড়েছে তাঁর শরীরে। সেই কারণে আবারও মাঠ থেকে বাইরে থাকতে হবে তাঁকে। সান্তোস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার (৫ জুন) তাঁর করোনা ধরা পড়েছে। এরপর থেকেই তিনি নিজের সমস্ত কার্যক্রম বন্ধ করে বাড়িতে বিশ্রামে রয়েছেন। এবং বাড়িতেই তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন তা জানায় নি নেইমারের ক্লাব সান্তোসি।

তাই নিষেধাজ্ঞার কারণে নেইমার তাঁর পরবর্তী ম্যাচ ফোর্তোলেজার বিপক্ষে খেলতে পারবেন না। ১৪ জুন-১৩ জুলাই আমেরিকায় অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপের জন্যে ব্রাজিলিয়ান লিগ স্থগিত হওয়ার আগে ফোর্তোলেজার ম্যাচটিই হবে সান্তোসের শেষ ম্যাচ। তবে নেইমারের অসুস্থতার কারণে ক্লাবটি জোর ধাক্কা খেল। সন্তোস প্রাক্তন বার্সালোনা ফরওয়ার্ডের ভবিষ্যত এখনও অনিশ্চিত। তার চুক্তির মেয়াদ ৩০ জুন শেষ হবে।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00