Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৪৪ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল। তবুও শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে ব্যাটিং বিপর্যয় সামলে ভদ্রস্থ রানের ইনিংস গড়ল আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৪৪ রান তুলেছেন হাশমাতুল্লাহ শাহিদিরা। শুধু একা লড়ে গেলেন আজমতউল্লাহ ওমরজাই। ৯৭ রান করে অপরাজিত থাকেন তিনি।

আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন আফগান অধিনায়ক। সতর্কভাবেই শুরু করেছিলেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। কিন্তু পর পর দুই ওভারে সাজঘরে ফিরলেন দুজনে। ২৫ রান করে কেশব মহারাজের বলে আউট হলেন গুরবাজ। আর জাদরানকে (১৫) ফেরালেন গেরাল্ড কোয়ে‍ৎজ। দলকে বহু ম্যাচে বিপদ থেকে টেনে তোলা আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদিও তেমন বড় রানের ইনিংস খেলতে পারলেন না। মাত্র ২ রান করে তিনিও ফিরলেন কেশব মহারাজের বলে। এর পরে দলকে খানিকটা টেনে তোলেন চতুর্থ উইকেটে জুটি বাঁধা রহমত শাহ ও আজমাতুল্লাহ ওমরজাই। শাহকে (২৬) ফিরিয়ে জুটি ভাঙেন  লুঙ্গি এনগিডি।

২৭ ও ২৮তম ওভারে ফের জোড়া ধাক্কা খায় আফগানরা। ইকরাম আলিখিলকে (১২) ফিরিয়ে দেন গেরাল্ড কোয়ে‍ৎজ। আর মহম্মদ নবিকে (২) সাজঘরে ফেরান এনগিডি। সেখান থেকে দলকে টেনে তোলেন আজমাতুল্লাহ ওমরজাই ও রশিদ খান। সপ্তম উইকেটে দুজনে জুটি বেঁধে ৪৪ রান যোগ করেন। রশিদকে (১৪) ফিরিয়ে ফের ধাক্কা দেন অ্যান্ডি ফেলুকাওয়ো। একা কুম্ভ হয়ে লড়াই চালাতে থাকেন ওমরজাই। ৪৫.৩ ওভারে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় আফগানরা। নুর আমেদকে নিয়ে অষ্টম উইকেটে ৪৪ রান যোগ করেন ওমরজাই। ৪৬তম ওভারের শেষ বলে নুরকে (২৬) ফিরিয়ে জুটি ভাঙেন গেরাল্ড কোয়ে‍ৎজ। এর পরে ১০ নম্বরে ব্যাট করতে নেমে ৫ বলে ৮ রান করে কোয়ে‍ৎজের বলে ফেরেন মুজিব উর রহমান। ইনিংসের শেষ বলে রান নিতে গিয়ে আউট হয়ে যান নাভিন উল হক (২)। শেষ পর্যন্ত ৯৭ রানে অপরাজিত থাকেন ওমরজাই। অল্পের জন্য শতরান হাতছাড়া হয়েছে তাঁর। দক্ষিণ আফ্রিকার পক্ষে গেরাল্ড কোয়ে‍ৎজ ৪৪ রানে ৪ উইকেট নিয়েছেন।

সাকিবের সম্পত্তি দখল করলেন এই আফগান ক্রিকেটার

রুদ্ধশ্বাস লড়াইয়ে আফগানদের কাছে হেরে বিদায় নিল ইংল্যান্ড

শুরু হবে হাড্ডাহাড্ডি লড়াই,চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান

জন্মদিনে ৫ উইকেট রশিদের,প্রোটিয়াদের হারাল আফগানরা

এক ওভারে ৩৬ রান দিয়ে লজ্জার রেকর্ড আফগান বোলারের

আফগানদের বিরুদ্ধে জিততে ১৫৯ রান চাই রোহিতদের

রোহিতদের ২৭৩ রানের লক্ষ্য দিল আফগানরা

বাংলাদেশের কাছে সিরিজ হারের পরে দুঃসংবাদ পেলেন আফগানরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00