Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আজ শুরু মহিলা আইপিএল, প্রথম ম্যাচে মুখোমুখি মুম্বই-গুজরাত

সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। জিও সিনেমা অ্যাপে খেলার সরাসরি সম্প্রচার দেখতে পারবেন দর্শকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রতীক্ষার প্রহর গোনা শেষ। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তার পরেই শুরু হচ্ছে মহিলাদের প্রথম প্রিমিয়ার লিগ।  মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাত জায়ান্টস। মুকেশ আম্বানির মালিকাধীন মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব করবেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর। আর গৌতম আদানির গুজরাতের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বেথ মুনি। দু’দলেই রয়েছেন বেশ কিছু প্রথম সারির মহিলা ক্রিকেটার। তাই শুরু থেকেই জমজমাট লড়াইয়ের আশায় ক্রিকেটপ্রেমীরা। সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। জিও সিনেমা অ্যাপে খেলার সরাসরি সম্প্রচার দেখতে পারবেন দর্শকরা।

মহিলাদের প্রথম প্রিমিয়ার লিগ শুরুর মুহুর্তটিকে ঐতিহাসিক করে রাখতে চেষ্টার কসুর রাখছে না ভারতীয় ক্রিকেট বোর্ডের আইপিএল কমিটি। বিকেল সাড়ে পাঁচটা থেকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। উপস্থিত দর্শকদের সামনে অনুষ্ঠান পরিবেশন করবেন কিয়ারা আদবানি, কৃতী শ্যানোন, গায়ক এ পি ধিঁলো। মহিলা প্রিমিয়ার লিগের থিম সঙ-ও প্রকাশ করা হবে।

প্রথমবার মহিলাদের জন্য আয়োজিত প্রিমিয়ার লিগ নিয়ে দারুন উত্তেজিত মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত কাউর। তাঁর কথায়, ‘দেশের সব ক্রিকেটারের জন্য এটা একটা দুর্দান্ত মঞ্চ। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ এবং ইংল্যান্ডের দ্য হান্ড্রেড থেকে অনেক নতুন প্রতিভা উঠে এসেছে। ভারতের মহিলা ক্রিকেটও এই প্রতিযোগিতা থেকে উপকৃত হবে। ভারতের মহিলা ক্রিকেটের চেহারা বদলে দেবে।’ একই কথা বলছেন দিল্লি ক্যাপিটালসের জেমাইমা রডরিগেজ।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00