Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সেমিফাইনালে রিজার্ভ ডে’,খেলা না হলে ফাইনালে উঠবে কোন দল ? কীভাবে হবে সমীকরণ

Share:

নিজস্ব প্রতিনিধি : চ্যাম্পিয়ন্স ট্রফির দুই সেমিফাইনাল ও ফাইনাল নিয়ে ক্রমশ উত্তেজনা বাড়ছে গোটা বিশ্বে। চলবে হাড্ডাহাড্ডি লড়াই। সেইমত প্রস্তুতিও নিচ্ছে দলগুলি। প্রথম সেমিফাইনালে দুপুরে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ভারত। বুধবার(৫ মার্চ) দ্বিতীয় সেমিতে লড়বে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। রোমাঞ্চ বাড়াতে বৃষ্টি আসতে পারে এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন পর্যবেক্ষকরা। পুরো ম্যাচ আয়োজনের সর্বোচ্চ চেষ্টাই করছে আইসিসি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টির কারণে কয়েকটি ম্যাচ বাতিল হয়েছে। সেইকথা মাথায় রেখে এগোতে চাইছে আইসিসি।

তিনটি ম্যাচের জন্য একদিন করে রিজার্ভ ডে রেখেছে আইসিসি। প্রথম সেমিফাইনালের রিজার্ভ দিন হলো ৫ মার্চ, বুধবার। দ্বিতীয় সেমিফাইনালের রিজার্ভ দিন ৬ মার্চ, বৃহস্পতিবার। ফাইনাল ম্যাচ ৯ মার্চ। রিজার্ভ ডে ১০ মার্চ। এই নিয়ে আইসিসি জানিয়েছে, সেমিফাইনাল-ফাইনালের ফল নির্ধারণে ওভার বাড়ানো হয়েছে। ফলের জন্য নকআউট ম্যাচের ক্ষেত্রে প্রতিটি দলের অন্তত ২৫ ওভার খেলা বাধ্যতামূলক।

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, নির্ধারিত দিনে ম্যাচ শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। এর জন্য প্রয়োজনে ওভার কমিয়ে সর্বনিম্ন প্রয়োজনীয় সংখ্যায় আনা হতে পারে। যদি নির্ধারিত দিনে খেলা শুরু হয় কিন্তু পরবর্তীতে রিজার্ভ দিনের প্রয়োজন হয়, তাহলে খেলা সেখান থেকেই শুরু হবে যেখানে থেমেছিল।

যদি বৃষ্টির কারণে কোনো সেমিফাইনালে ফলাফল নির্ধারণ করা না যায়, তাহলে সমীকরণ হিসেবে গ্রুপপর্বে শীর্ষে থাকা দল ফাইনালে যাবে। এই ক্ষেত্রে ফাইনালের টিকিট পাবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ফাইনাল ম্যাচের মূল দিন ও রিজার্ভ ডেতেও খেলা না হয়, তাহলে ট্রফি দুটি দল ভাগাভাগি করে নেবে। অর্থ যৌথভাবে চাম্পিয়ন হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00