Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৩০ জুনের মধ্যেই জাতীয় কুস্তি সংস্থায় নির্বাচন, জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

বুধবার আন্দোলনকারী কুস্তিগীরদের সঙ্গে পাঁচ ঘন্টা ধরে বৈঠক করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি হিসেবে বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের শেষের সময় গোনা শুরু হলো। কেননা, আগামী ৩০ জুনের মধ্যেই সংস্থার নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রক। আর ওই নির্বাচনে যে বিতর্কিত সাংসদকে বিজেপি নেতৃত্ব লড়াইয়ের অনুমতি দেবে না তা কার্যত স্পষ্ট হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘ব্রিজভূষণ শরণ সিংকে নিয়ে বিজেপি নেতৃত্বের অবস্থা অনেকটা সাপের ছুঁচো গেলার মতো। অস্বস্তিকর পরিস্থিতি থেকে বাঁচতেই কুস্তি ফেডারেশনের ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মঙ্গলবার গভীর রাতেই টুইট করে আন্দোলনকারী কুস্তিগীরদের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। সেই প্রস্তাবে সাড়া দিয়ে দুপুরেই মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ভিনেশ ফোগত, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। প্রায় পাঁচ ঘন্টা ধরে বৈঠক চলে। ওই বৈঠকের পরেই আগামী ১৫ জুন পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার কথা ঘোষণা করেন আন্দোলনকারী কুস্তিগীররা।

বজরং পুনিয়া-সাক্ষী মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জানান, ‘সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই এদিনের বৈঠক হয়েছে। আন্দোলনকারী কুস্তিগীররা দাবি জানিয়েছিলেন ১৫ জুনের মধ্যে জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে চলা তদন্ত শেষ করে চার্জশিট জমা দিতে হবে। তাছাড়া জাতীয় কুস্তি সংস্থার অভ্যন্তরীণ অভিযোগ নিয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটির শীর্ষ পদে থাকবেন একজন মহিলা। আগামী ৩০ জুনের মধ্যেই সংস্থার নির্বাচন সম্পন্ন হবে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00