Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তালিবান শাসনেও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন রশিদ

কয়েক বছরের মধ্যে আফগানিস্তান এশিয়ার সেরা ক্রিকেট দলগুলির মধ্যে একটি হয়ে উঠবে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গোটা আফগানিস্তানই দখল করে নিয়েছে তালিবানরা। দীর্ঘ ২১ বছর পর দেশটির শাসন ক্ষমতা ফের গিয়েছে এই কট্টর মৌলবাদী সংগঠনটির হাতে। তাই তালিবান শাসনেই আসন্ন টি-২০ বিশ্বকাপে অংশ নিতে হবে আফগান ক্রিকেট দলকে। তালিবানরা আগেই জানিয়েছিল যে, পুরুষদের ক্রিকেট নিয়ে তাঁদের কোনওরকমের সমস্যা নেই। তাই সেখানে তারা হস্তক্ষেপ করবে না।

এরই মধ্যে কুড়ি-বিশের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন খ্যাতনামা আফগান ক্রিকেটার রশিদ খান। এই লেগস্পিনার মনে করেন যে, আফগানিস্তানের টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রয়েছে। ধারাবাহিকতা বজায় রাখতে পারলেই একদিন ঠিক চ্যাম্পিয়ন হতে পারবেন আফগানরা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রশিদ বলেন, ‘আমাদের বিশ্বকাপ জেতার ক্ষমতা রয়েছে, বিশেষ করে টি-২০-তে। একটা টিম হিসেবে শেষ ১০ বছরে আমরা অনেকটাই উন্নতি করেছি। আর আমরা এমন একটা জায়গা থেকে উঠে এসেছি যেখানে কোনওরকম সুযোগ-সুবিধা ছিল না। সেখান থেকে আমরা আজ বিশ্বকাপে খেলছি, টেস্ট ক্রিকেট খেলার যোগ্যতা পেয়েছি। এছাড়া আরও অনেক কিছু অর্জন করেছি।’

সেইসঙ্গে তিনি আরও জানান যে, ‘আমাদের নিজেদের প্রতি আস্থা এবং বিশ্বাস রয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে আফগানিস্তান এশিয়ার সেরা ক্রিকেট দলগুলির মধ্যে একটি হয়ে উঠবে।’

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00