Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শতরানের পর মাঠে দাঁড়িয়েই স্ত্রীকে ধন্যবাদ বিরাটের

সঙ্গে মাঠের মধ্যে থেকেই ধন্যবাদ জানালেন, তাঁর স্ত্রী এবং কন্যাকে। আর স্বামীর ধন্যবাদের উত্তরও বার্তার মাধ্যমে দিয়েছেন নায়িকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষমেশ ফর্মে ফিরলেন বিরাট কোহলি। প্রায় আড়াই বছর অপেক্ষার পর শতরান। যা সত্যিই খেলোয়াড়ের পাশাপাশি তাঁর ভক্তদের জন্যেও বড়সড় ব্যাপার। বেশ কিছুমাস ধরে একেবারেই ঝিমিয়ে পড়েছিলেন বিরাট। তাঁর পারফরম্যান্স ঘিরে কটাক্ষের শেষ ছিল না। আর বিরাটের এহেন পারফরম্যান্সের জন্যে বারবার আক্রমণের মুখে পড়েছেন স্ত্রী অনুষ্কা এবং মেয়ে ভামিকাও। বিরাটের রান না পাওয়ার জন্য পত্নী অনুষ্কা-ও ভুক্তভোগী। বর্তমানে চলছে এশিয়া কাপ। সেখানেও পরপর দুটি ম্যাচে বিরাটের দু’টি অর্ধশতরান সত্যিই ভাবাচ্ছিল ভক্তদের। তবে বৃহস্পতিবার একেবারে ফর্মে ফিরলেন বিরাট। আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করে চমক দেখালেন তিনি।

আড়াই বছর অপেক্ষার পর বিরাটের শতরান দেখে স্বস্তির হাসি দেখা গেল বিরাটারে নিজের। সঙ্গে মাঠের মধ্যে থেকেই ধন্যবাদ জানালেন, তাঁর স্ত্রী এবং কন্যাকে। আর স্বামীর ধন্যবাদের উত্তরও বার্তার মাধ্যমে দিয়েছেন নায়িকা। কারণ এদিন স্বামীর সঙ্গে তিনি দুবাইয়ে উপস্থিত থাকতে পারেননি। কারণ তিনি ‘চাকদা এক্সপ্রেস’ এর শ্যুটিংয়ের কারনে ইংল্যান্ডে ছিলেন।এদিন দুবাইয়ের মাঠে ৬১ বলে ১২২ রান করেন বিরাট। তাঁর শতরানের দাপটে ভারতের স্কোর হয় ২১২ রান। সুতরাং ১০১ রানে ভারতের কাছে হেরে যায় আফগানিস্তান। আর ম্যাচ শেষে বিরাটের শতরানের ছবি পোস্ট করে অনুষ্কা লেখেন, ‘সব সময় এবং সব কিছুর মধ্যে তোমার পাশে থাকব।’

শতরানের মালিক এদিন বলেন, “অনেক কিছু চলছিল। দলে ফেরার সময় প্রত্যেকে স্বাগত জানিয়েছিল এবং আমি যে ভাবে খেলতে চাই, সে ভাবেই খেলতে বলেছিল। আমার ফিরে আসা এবং সব সময় পাশে দাঁড়ানোর জন্য সবার আগে বেশি যার অবদান তিনি হলেন আমার স্ত্রী অনুষ্কা শর্মা। তাই এই শতরান সবার আগে ওকে এবং আমাদের মেয়ে ভামিকাকে উৎসর্গ করছি।” তবে এদিন অনুষ্কা ম্যাচে উপস্থিত না থাকতে পেরেও অবিরত স্বামীর খেলার খোঁজ রেখেছিলেন। তাই ম্যাচ শেষ না হতে হতেই স্বামীকে শুভেচ্ছা জানাতেও ভোলেন নি নায়িকা।

ম্যাচ চলাকালীন বিরাটের হেলমেটে লাগল বল, আঁতকে উঠলেন অনুষ্কা

‘তোমাদের সেলাম’, দেশ রক্ষায় ভারতীয় সেনাদের বীরত্বে মুগ্ধ বিরাট-অনুষ্কা

‘তুমিই আমার জীবনের সেরা নিরাপদ স্থান’, অনুষ্কার ৩৭ তম জন্মদিনে আদুরে পোস্ট বিরাটের

দেশে ফিরেই ভামিকা-আকয়কে নিয়ে বৃন্দাবনে আধ্যাত্মিক সাধনায় বিরাট-অনুষ্কা

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি কী সত্যিই বিরুস্কা পুত্রের?

বিরাটের জন্মদিনে দুই ছেলে-মেয়েকে প্রকাশ্যে আনলেন অনুষ্কা, কতটা বড় হল তাঁরা?

 লন্ডনে কৃষ্ণ দাসের কীর্তনে বিরাট-অনুষ্কা, বিদেশেই পাকাপাকি থাকার প্ল্যানিং?

ভারতে বিশ্বজয়ের সেলিব্রেশনের পরেই লন্ডন উড়ে গেলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00