Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অসুস্থ শরীর নিয়েই হাসপাতালে ‘চক দে ইন্ডিয়া’ গানে নাচ বিনোদ কাম্বলির, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি :  রাত পোহালেই নতুন বছর। উৎসবের মেজাজে বিশ্ববাসি। সম্প্রতি বেশ কিছু দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কাম্বলি। যখন বর্ষবরণ উদযাপনের মেতেছে গোটা বিশ্ব, তখন কাম্বলি বা বাদ থাকেন কেন! হাসপাতালের পোশাক বর্ষবরণ উদযাপন করলেন তিনি। বেড থেকে উঠে রীতিমতো নাচ করলেন তিনি। গানের তালে তালে নাচ করতে দেখা গেল তাঁকে। আর তাতেই স্পষ্ট তিনি এখন প্রায় সুস্থ। বর্ষশেষে যা নিঃসন্দেহে সুখবর ভক্তদের কাছে।

কাম্বলির এই নাচের ভিডিয়ো নিমেষে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যা দেখে স্তম্ভিত হয়েছেন অনেকেই। ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাসপাতালে রোগীর পোশাকে, হাতে চ্যানেলের নল নিয়েই শাহরুখ খানের সুপারহিট ‘চক দে ইন্ডিয়া’ ছবির টাইটেল ট্র্যাকে দুহাত তুলে নাচছেন কাম্বলি। তাঁকে অনেকখানি সুস্থ দেখে খুশি নেটিজেনরাও।

অবশ্য এটা প্রথম না, এর আগে হাসপাতালের বিছানায় শুয়ে গান ধরেন তিনি। কষ্ট হলেও ‘উই আর দ্য চ্যাম্পিয়ন’ গানে সুর মিলিয়েছিলেন তিনি।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি বর্তমানে জীবনের ময়দানে লড়াই করতে নেমেছেন। উদ্বেগজনক শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালে দিনকয়েক আগে ভর্তি করা হয়েছিল কাম্বলিকে। তবে পরস্থিতি যে আগের থেকে অনেকটা উন্নত হয়েছে তা বোঝাই যাচ্ছে নৃত্য করা দেখে। ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার সময় পেট ব্যথাসহ একাধিক সমস্যার কথা জানিয়েছিলেন কাম্বলি। তাঁর শরীরিক অবস্থা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের রীতিমতো উদ্বিগ্ন করেছিল। আপাতত নাচের এই ভিডিয়ো দেখে স্বস্তি পেয়েছে অনুরাগীরা।

আর্থিক সঙ্কটে জর্জরিত কাম্বলির পাশে গাভাসকর, দেবেন মাসে ৩০,০০০ টাকা ভাতা

সঞ্জয় দত্ত-সুনীল শেট্টির সঙ্গে তিনটি ছবি করেছিলেন কাম্বলি, কী হাল হয়েছিল ছবিগুলোর

সঙ্কটজনক বিনোদ কাম্বলি, ভর্তি থানের হাসপাতালে

চিকিৎসার জন্য ছিল না অর্থ, অসুস্থতার সময় কাম্বলির পাশে কে ছিল জানেন ?

মদ পান করে বউ পিটিয়ে সংবাদের শিরোনামে কাম্বলি, দায়ের মামলা

Big Breaking: গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00