Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কুস্তিগীরদের আন্দেলানে ক্রিকেটারদের ভূমিকা নিয়ে ক্ষোভ ভিনেশের

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে দিল্লির যন্তর-মন্তরের সামনে দিন-রাত আন্দোলনে সামিল কুস্তিগীররা। কে নেই সেই তালিকায়। সেই আন্দোলনে সামিল হয়েছেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগত, স্বাক্ষী মালিকরা। কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট তথা বিজেপি নেতা ব্রিজ ভূষণ শরণ সিং মহিলা কুস্তিগীরদের শারীরিক নির্যাতন করেন, এমনই অভিযোগ তাঁদের। এবং এই বিষয়ে দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও তাঁরা প্রশ্ন তোলেন। সেই আন্দোলন প্রায় চার দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। দেশের বেশ কিছু স্বনামধন্য ক্রীড়াবিদ তাঁদের সমর্থনের কথা ভিনেশদের জানালেও। এখনও অবধি কোনও মন্তব্য করেননি দেশের কোনও ক্রিকেটারই। এতেই নিজের ক্ষোভপ্রকাশ করেছেন আন্দোলনরত কুস্তিগীর ভিনেশ ফোগত।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভিনেশ তাঁর মত ব্যক্ত করে বলেন, আমি খুবই আশাহত, আমাদের এই আন্দোলনে এখন অবধি দেশের কোনও প্রথম সারির ক্রিকেটার আমাদের পাশে না দাঁড়ানোয়। তাঁরা কেন এখনও অবধি নীরব রয়েছেন তার ব্যাখ্যা আমার কাছে নেই।

আরও জানতে পড়ুন: কুস্তিগীরদের বিষয়টি নিয়ে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া উচিত মত নীরজ চোপড়ার

এই কুস্তিগীর আরও বলেন, ব্যক্তিগতভাবে আমি কোনও ক্রিকেটারকে আক্রমণ করছি না, ক্রিকেটের পাশাপাশি ব্যাডমিন্টন, অ্যাথলেট এমনকি কোনও বক্সার তাঁদের মতামত জানিয়ে আমাদের পাশে এসে এখন অবধি দাঁড়াননি। যা দেখে সত্যিই আমি খুবই আশাহত।

উদাহরণ প্রসঙ্গে ভিনেশ বলেন, আমাদের দেশে কোনও বড় অ্যাথলেট নেই। এমনকি বড় বড় ক্রিকেটার পর্যন্ত আছেন। উদাহরণ প্রসঙ্গে ভিনেশ তুলে ধরেন আমেরিকা যুক্তরাষ্ট্রের ব্ল্যাক লেভেল মুভমেন্টের কথাও। ওঁদের দেশে সেই আন্দোলনে সব ক্রীড়াবিদরাই অংশ নিয়েছিলেন। কাজেই আমেরিকা যদি পারে আমরা পারবো না কেন?  আমি আশা করব দেশের সমস্ত খেলোয়াড়রাই আমাদের পাশে এসে তাঁদের মতামত ব্যক্ত করবেন।

কেননা এটা শুধু কুস্তিগীরদের একার বিষয়ই নয়, সমগ্র খেলোয়াড়দের বিষয়ই। কাজেই তাঁদের প্রত্যেকেরই উচিত খেলোয়াড়সুলভ মনোভাব রেখে আমাদের এসে দাঁড়ানো।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00