Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সরকার চাইলে দেশের হয়ে জেতা পদক আমরা ফিরিয়ে দিতে তৈরি: ভিনেশ ফোগত

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যে আন্দেলান বজরং-ভিনেশরা শুরু করেছিলেন, যত দিন যাচ্ছে সেই আন্দোলন যেন আরও নতুন নতুন রূপ পাচ্ছে। গত বুধবার রাতে আচমকাই দিল্লি পুলিশের একটি দল যেভাবে কুস্তিগীরদের ধর্না মঞ্চে গিয়ে তাঁদের ওপর আক্রমণ করেছে তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন সকলে। বৃহস্পতিবার তারই ফলশ্রুতিতে বজরং-ভিনেশরা জানিয়ে দিলেন, সরকার যদি মনে করে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে যে পদক আমরা জয় করেছি দেশের তা ফিরিয়ে দিতে হবে, আমরা তার জন্য তৈরি আছি।  দেশের হয়ে যে সমস্ত পদক আমরা জয় করেছি তা সমস্তই সরকারকে ফেরত দিয়ে দিতে কুণ্ঠাবোধ করবো না।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল থেকে দিল্লির যন্তর-মন্তরে ভারতের কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে তাঁকে গ্রেফতার এবং অপসারণ-এর বিরুদ্ধে আন্দোলনে বসেছেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগতরা।

ইতিমধ্যেই তাঁদের এই আন্দোলন ঘিরে তোলপাড় হয়ে উঠেছে গোটা রাজধানী। একের পর এক ক্রীড়া ব্যক্তিত্বের পাশাপাশি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাঁদের সমর্থন এবং কুস্তিগীরদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বিষয়টি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে শেষ পর্যন্ত এই মামলার নিষ্পত্তির জন্য দেশের শীর্ষ আদালত পর্যন্ত গড়িয়েছে জল।

আরও জানতে পড়ুন: নিজের সুস্থতার খবর নিজেই জানালেন ঋষভ

ইতিমধ্যেই দিল্লি পুলিশ অবশ্য ব্রিজ ভূষণ শরণ-সিং-এর বিরুদ্ধে মামলা রজু করে তদন্ত শুরু করেছে। কিন্তু তাতেও আন্দোলন থেকে পিছপা হটতে রাজি নন আন্দোলনরত কুস্তিগীররা। তাঁরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত ব্রিজ ভূষণ শরণ সিং-কে অপসারণ এবং গ্রেফতার না করা হচ্ছে, ততক্ষণ তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

এরই মধ্যে গত বুধবার দিল্লি পুলিশের ওই ধর্না মঞ্চে গিয়ে আচমকা বজরং পুনিয়া, স্বাক্ষী মালিকদের ওপর যেভাবে আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য আক্রমণ করা হয়েছে তার জন্য খুবই ব্যথিত এবং অনুতপ্ত দেশের হয়ে পদকজয়ী কুস্তিগীররা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00