Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ফোগাটের

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের বিতর্কে ভারতীয় কুস্তি ফেডারেশন। এবারে ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন কুস্তিগীর বিনেশ ফোগাট। বিনেশ ফোগাটের আশঙ্কা, তাঁকে ডোপিং কেলেঙ্কারিতে ফাঁসাতে পারেন ফেডারেশনের সভাপতি। চলতি বছর প্যারিস অলিম্পিকে যাতে তিনি না খেলতে পারেন, সেই চেষ্টাই চালাচ্ছেন ফেডারেশনের সভাপতি।

সম্প্রতি প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার জন্য পাতিয়ালায় আয়োজিত ট্রায়ালে যোগ দিয়েছিলেন বিনেশ ফোগাট। ৫৩ কিলো ওজন ও ৫০ কিলো ওজনের ক্যাটাগরিতে অংশ নিয়েছিলেন তিনি। ৫৩ কিলো ওজনের ক্যাটাগরিতে তিনি হেরে যান। কিন্তু ৫০ কিলো ওজনের ক্যাটাগরিতে জয় লাভ করেন বিনেশ। এরপরই এক্স হ্যান্ডেলে বিনেশ একটি পোস্ট করেন। সেই পোস্টে বিনেশ লেখেন, ‘ ব্রিজভূষণ ও তাঁর ঘনিষ্ঠ সঞ্জয় সিং সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে আমি প্যারিস অলিম্পিকে অংশ নিতে না পারি। পুরো টিমের সাথে যাদের পাঠানো হচ্ছে, তাঁরা সকলেই ব্রিজভূষণের অঙ্গুলিহেলনেই চলছে। ম্যাচ চলাকালীন আমাকে জলের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে দেওয়াও হতে পারে। আমাকে ডোপিং কেলেঙ্কারিতে ফাঁসিয়ে দেওয়ারও চক্রান্ত চলছে। আমি যাতে মানসিকভাবে ভেঙে পড়ি সেজন্য সবরকমের প্রচেষ্টা চালানো হচ্ছে।‘

একইসঙ্গে কুস্তিগীর বিনেশ অভিযোগের সুরেই জানান, আগামী ১৯ এপ্রিল থেকে এশিয়াড অলিম্পিক কোয়ালিফায়ার শুরু হবে। তার আগে কেন্দ্রীয় সরকার, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সকলের কাছে আমার আবেদন য়েন আমার কোচ ও ফিজিও ঠিক করে দেওয়া হয়। কিন্তু একাধিকবার অনুরোধ জানানোর পরও স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে কোনও কথা বলা হচ্ছে না। কোনও সাহায্যও করা হচ্ছে না। তাঁর প্রশ্ন, যেহেতু আমরা ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলাম, সেজন্য কি দেশের খেলোয়াড়রাও রাজনীতির শিকার হবেন। উল্লেখ্য, ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এই অভিযোগ সামনে আসার পর দেশ জুড়ে তোলপাড় পড়ে যায়। ব্রিজভূষণকে সভাপতির পদ থেকে সরে যেতে হয়।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00