Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অতি জঘন্য ও সাদা-মাটা ফুটবল, ফের হার ইস্টবেঙ্গলের

না, কিছুতেই যেন শিক্ষা হচ্ছে না ইস্টবেঙ্গলের ফুটবলারদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, কিছুতেই যেন শিক্ষা হচ্ছে না ইস্টবেঙ্গলের ফুটবলারদের। আদৌ তাদের মধ্যে জেতার ইচ্ছেটা রয়েছে কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। অতি জঘন্য এবং সাদা-মাটা ফুটবল খেলা ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না চিমা, মার্সেলা, সৌরভ, রাজুদের কাছ থেকে। আচ্ছ, এই সমস্ত ফুটবলাররা কী আদৌ লাল-হলুদ জার্সিটার ওজন বোঝেন? এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছে এখন।

নর্থ-ইস্টের বিরুদ্ধে শুক্রবার গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মশাল বাহিনীর খেলা রীতিমতো লজ্জায় ফেলল। একপ্রকার বলতে গেলে বিনা লড়াইতে অসহায় সৈন্য দলের মতো আত্মসমর্পণ করে বসলেন মানোলো দিয়াজের ছেলেরা। খেলার ফলাফল ২-০।

বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করে ফেললেন ইস্টবেঙ্গলের তারকা ফরোয়ার্ড ড্যানিয়েল চিমা। এই নাইজেরিয়ানকে প্রথমদিকে লাল-হলুদের সমর্থকরা পুজো করে ফেলেছিলেন। কিন্তু তাঁর এই নিম্ন মানের ফুটবল দেখে গালিগালাজ ছাড়া চিমা আর কিছু দেওয়া হচ্ছে বলে মনে হয় না। পেরোসোভিচ চেষ্টা করলেও সাপোর্টে কাউকে পেলেন না। তাই কাজেক কাজটি করতে পারলেন না। আর হারের বৃত্ত থেকেও বেরাতে পারল না ইস্টবেঙ্গল। যদিও একেবারে শেষ মুহূর্তে মাথা গরম করে লাল-কার্ড দেখে মাঠ ছাড়লেন ক্রোয়েশিয়ার জাতীয় দলের এই ফরোয়ার্ড।

চোট কাটিয়ে দলে ফিরেছিলেন দলের প্রধান গোলরক্ষক ও অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য। কিন্তু এই ‘অপয়া’ ফুটবলারটি টিমে আসতে আরও যেন কোণঠাসা দেখাচ্ছিল কলকাতার দলটিকে। যদিও তাঁকে দেখে মনে হল না পুরোপুরি ফিট বলে। সবমিলিয়ে অতি নিম্নস্তরের ফুটবল খেলতে দেখা গেল লাল-হলুদকে। যেটা ক্লাব ও সমর্থকদের জন্য অতি লজ্জার বিষয়।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00