Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিক্রি হয়ে গেল জনপ্রিয় ফুটবল ক্লাব চেলসি

মোটা টাকা দিয়ে কিনে নিতে চলেছেন মার্কিন অর্বুদপতি টড বোহেলি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রুশ আগ্রাসনের প্রভাব এবার ক্রীড়াক্ষেত্রে। বিক্রি হয়ে গেল বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় ক্লাব চেলসি। মোটা টাকা দিয়ে কিনে নিতে চলেছেন মার্কিন অর্বুদপতি টড বোহেলি। জানা গিয়েছে, টড বোহেলি জনপ্রিয় এই ফুটবল ক্লাব কিনতে চলেছে ৩.১ বিলিয়ন মার্কিন ডলারে (২.৫ বিলিয়ন পাউন্ড। রোমান আব্রামোভিচের সঙ্গে রাশিয়ার সম্পর্কের কারণেই তার হাত থেকে চেলসিকে কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বরিস জনসন সরকার।

জানা গিয়েছে, অর্থের বেশিরভাগটাই দেওয়া খরচ করা হবে রুশ আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের শিশুদের জন্য। চুক্তি থেকে প্রাপ্ত অর্থ থেকে কিছু অর্থ স্টেডিয়ামের সংস্কারের জন্য খরচ করা হবে। সরকারের এই সিদ্ধান্তের কথা জানা গিয়ে ব্রিটেনের সংস্কৃতি তথা ক্রীড়া মন্ত্রী নাদিন ডোরিজ জানিয়েছেন, ‘আব্রামোভিচের রাশিয়া প্রীতির কারণে ক্লাব হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টড বোহেলির সঙ্গে ক্লাব কেনার ব্যাপারে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। সরকার এবং বোহেলি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে। ক্লাব কেনার ব্যাপারে সরকার সবুজ সংকেত দিয়ে দিয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবারেই কাগজপত্রে সই হয়ে গিয়েছে। আব্রামোভিচের হাতে ক্লাবের নিয়ন্ত্রণ থাকায় চেলসিকে খেলার জন্য স্পেশাল লাইসেন্স ইস্যু করেছিল বরিস জনসন সরকার।পাশাপাশি তাদের টিকিট বিক্রি ও নতুন খেলোয়াড় কেনার ব্যাপারও জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। ক্লাব কার্যত চাপে পড়ে গিয়েছে। চাপে পড়ে খেলোয়াড়েরাও। দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে থেকে তাদের খেলতে হয়েছে। ক্লাব নতুন মালিক পাওয়ায় সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00