Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৃহস্পতিবার কালো ব্যান্ড পরে কালাদিবস পালন কুস্তিগীরদের

Share:

নিজস্ব প্রতিনিধি:  দিল্লির যন্তর-মন্তরে কুস্তিগীর আন্দোলন বৃহস্পতিবার ১৮ দিনে পদাপর্ণ করল। এখনও নিজেদের দাবি থেকে এতটুকুও সরে আসেননি আন্দোলনরত কুস্তিগীররা। তাঁদের দাবিতে তাঁরা অনড় রয়েছেন। বৃহস্পতিবার দিন যন্তর-মন্তরে আন্দোলনরত কুস্তিগীররা হাত কালো আর্মব্যান্ড পরে কালো দিন পালন করছেন।

উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতীয় কুস্তিগীররা ভারতীয় কুস্তি ফেডারেশন-এর বর্তমান প্রেসিডেন্ট ব্রিজ-ভূষণ-শরণ সিং-এর বিরুদ্ধে বিচারের জন্য আদালতের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হরজিৎ সিং যশপালের কাছে গত বুধবার অনুরোধ জানিয়েছেন। এবং বিচারকের কাছে তাঁদের আর্জি পুলিশি তদন্তও যাতে ঠিকভাবে হচ্ছে কি না তা যেন দেখা হয়।

এরই মধ্যে মহিলা কুস্তিগীরদের জাতীয় শিবির অনুষ্ঠিত হবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পাতিয়ালা সেন্টারে। কিন্তু স্পোর্টস অথরিটি-এর কমপ্লেক্সটি যেহেতু ব্রিজ ভূষণ-শরণ সিং-এর দূর্গ নামে পরিচিত তাই সেখানে যেতে কিছুটা অস্বস্তি বোধ করছেন কুস্তিগীরা এমনটাই খবর মিলেছে সূত্র মারফত।

ইতিমধ্যেই কুস্তিগীর এই আন্দোলন কুস্তির ময়দান ছেড়ে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক ময়দানেও। কেন্দ্রের ক্রীড়া দফতরের বিরুদ্ধে একে একে তোপ দাগতে শুরু করেছেন সমস্ত বিরোধী দলের নেতা-নেত্রীরা। কুস্তিগীরদের পাশে নিজেদের সমর্থনের কথা জানিয়েও দিয়ে বড়সড় আন্দোলনের হুমকি দিয়েছে সম্মিলিত কৃষক মোর্চার নেতারাও।

এদিকে ২১-মে অবধি কেন্দ্রীয় সরকারকে চরম সময়সীমা দিয়েছেন কুস্তিগীররা। তারপরই দেশজুড়ে আন্দোলনের হুমকিও দিয়েছেন তাঁরা। শুধু রাজনৈতিক নেতারাই নন, কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে সমর্থনের অভিনব বিন্দ্রা থেকে শুরু করে অন্যান্য অনেক ক্রীড়াবিদও। তবে যে ভাবে আন্দোলনের মাত্রা দিন দিন বাড়তে শুরু করেছে তাতে এই আন্দোলন সহজে মিটবে না বলেই মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞের পাশাপাশি রাজনৈতিক বিশেষজ্ঞরাও।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00