Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের দাম বেড়ে দ্বিগুণ

Share:

নিজস্ব প্রতিনিধি : যত সময় এগিয়ে আসছে টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে টিকিটের চাহিদা তত বাড়ছে। আগামী ৯ জুন গ্রুপ পর্বে পরস্পরের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এরইমধ্যে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম দ্বিগুণ হয়ে গিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচের ১৩০০ মার্কিন ডলার মূল্যের টিকিটের দাম ২৫০০ মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও পার্শ্ববর্তী কানাডায় থাকা ভারতীয়দের জন্য এই টিকিটের চাহিদা বেড়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে বসে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ দেখার সুযোগ কারো হয়নি। সেই কারণেই অনেক প্রবাসী ভারতীয়রাই চান এই অভিজ্ঞতা সঞ্চয় করতে। যেখানে এই ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা, সেই নাসাউ স্টেডিয়ামে দর্শকদের ধারণক্ষমতা ৩৪ হাজার। ফলে এই সীমিত আসনে ম্যাচ দেখার চাহিদা যে বাড়বেই তা বলার অপেক্ষা রাখে না।

ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে টিকিটের চাহিদা যে বাড়বে, তা অনেক আগে থেকেই মনে করা হয়েছিল। গত অক্টোবরে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ শুরুর আগে মন্তব্য করেছিলেন, জয়ের জন্য ফোন পাচ্ছি না। টিকিটের জন্য ফোন পাচ্ছি। তাঁর সেই মন্তব্য যে অমূলক ছিল না, তা এবার প্রমাণিত হল। উল্লেখ্য, সাম্প্রতিককালে আইসিসি ট্রফি ছাড়া ভারত-পাকিস্তান পরস্পরের মুখোমুখি হয়নি। ফলে টি ২০ বিশ্বকাপের ম্যাচকে ঘিরে যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতুহল তুঙ্গে থাকবে তা বলার অপেক্ষা রাখে না।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00