Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনা আতঙ্কে চিন থেকে সরল এএফসি এশিয়ান কাপ

এবার মারণ ভাইরাসটির কোপ পড়ল ফুটবল টুর্নামেন্ট এএফসি এশিয়ান কাপেও।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনার দাপটে দিন কয়েক আগেই অনির্দিষ্ট কালের  স্থগিত হয়ে গিয়েছে এশিয়ান গেমস। আগামী ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চিনের হাংজুতে বসার কথা ছিল এবারের এশিয়ান গেমসের আসর। কিন্তু কোভিডের বাড়বাড়ন্ত বেড়ে যাওয়ায় মহাদেশের অন্যতম এই স্পোর্টস ইভেন্টটি নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। এবার মারণ ভাইরাসটির কোপ পড়ল ফুটবল টুর্নামেন্ট এএফসি এশিয়ান কাপেও। করোনার জন্য টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হচ্ছে চিন থেকে।

এশিয়ান ফুটবল কনফেডারেশন তথা এএফসি-র তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, চিন ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ) এএফসি-কে জানিয়েছে যে তারা এশিয়া কাপ আয়োজন করতে পারবে না। আগামী বছরের ১৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত চিনের মোট ১০টি শহর মিলিয়ে এশিয়ার এই সর্ববৃহৎ টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। 

তবে আগামী বছরের এশিয়া কাপ কোথায় হবে সেই বিষয়ে এখনও কিছু জানায়নি এএফসি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে, যথা সময় টুর্নামেন্টের নতুন আয়োজক দেশের নাম জানিয়ে দেওয়া হবে। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00