Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেলজিয়াম দলে গৃহযুদ্ধ তুঙ্গে, কোচের বিরুদ্ধে বিদ্রোহ থিবো কোর্তোয়ার

মঙ্গলবার রাতেই এস্তোনিয়ার মুখোমুখি হবে বেলজিয়াম।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউরো কাপের বাছাই পর্বে মঙ্গলবার রাতেই এস্তোনিয়ার মুখোমুখি হবে বেলজিয়াম। কিন্তু ওই ম্যাচের আগেই ইউরোপের অন্যতম শক্তিশালী দলটির অন্দরে শুরু হয়েছে গৃহযুদ্ধ। কোচ তমিনোকো তেদেসকোর বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে দল ছেড়ে বাড়ি চলে গিয়েছেন দলের গোলকিপার থিবো কোর্তোয়া। শুধু তাই নয়, কোচের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিশাল পোস্টও করেছেন। সবমিলিয়ে বেলজিয়াম দলে চরম অশান্তি শুরু হয়েছে।

দলের অন্দরে কোন্দলের জেরে ক্ষোভে অবসর ঘোষণা করেছিলেন বেলজিয়াম অধিনায়ক এডেন হ্যাজার্ড, তাঁর জায়গায় অধিনায়ক করা হয় কেভিন ডি ব্রুইনাকে। কিন্তু ১০ জুন ইস্তাম্বুলে চ্যাম্পিয়ন লিগ ফাইনালে খেলতে গিয়ে চোট পেয়ে ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার। ফলে ইউরো বাছাইপর্বে খেলতে পারছেন না। তাঁর জায়গায় তাঁর অনুপস্থিতিতে অস্ট্রিয়া ও এস্তোনিয়ার বিপক্ষে অধিনায়ক হিসেবে রোমেলু লুকাকু ও থিবো কোর্তোয়াকে বেছে নিয়েছিলেন কোচ দমিনিকো তেদেসকো। কিন্তু শনিবার রাতে অস্ট্রিয়া ম্যাচের পর আচমকাই বাড়ি চলে যান কোর্তোয়া।

রিয়াল মাদ্রিদ গোলরক্ষকের বাড়ি চলে যাওয়া নিয়ে বেলজিয়াম কোচ দাবি করেছিলেন, লুকাকোকে অধিনায়ক করায় গোঁসা করেছেন কোর্তয়া। অভিমান করে দল ছেড়ে বাড়ি ফিরেছেন। কিন্তু সেই অভিযোগ খারিজ করে দিয়ে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক পাল্টা কোচকে বিঁধে বলেছেন, ‘লুকাকোর অধিনায়কত্ব পাওয়া নিয়ে আমার কোনও সমস্যা নেই। কোচ মিথ্যা বলছেন। চোটের কারণেই শিবির ছেড়ে বাড়ি ফিরেছে। কোচের মিথ্যা অভিযোগ দলের মধ্যে অশান্তি আর পরস্পরের প্রতি সন্দেহই বাড়াবে।’ কোর্তোয়া বাড়ি ফিরে যাওয়ায় আজ মঙ্গলবার রাতে এস্তোনিয়া ম্যাচেও লুকাকো অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন বলে জানা গিয়েছে।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00