Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দীর্ঘদিনের আইপিএল কেরিয়ারে ইতি টানতে চলেছেন চেন্নাইয়ের এই ক্রিকেটার

আন্তর্জাতিক ক্রিকেটকে অনেক আগেই বিদায় জানিয়েছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক ক্রিকেটকে অনেক আগেই বিদায় জানিয়েছিলেন তিনি। এবার দীর্ঘ ১৩ বছরের আইপিএল কেরিয়ারেও ইতি টানতে চলেছেন আম্বাতি রায়ুডু। চলতি মরশুমেই শেষবারের মতো জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি লিগে দেখা যাবে তাঁকে। শনিবার টুইট করে নিজেই সেই কথা সবাইকে জানান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

টুইটে রায়ুডু জানান, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এটাই আমার কেরিয়ারের শেষ আইপিএল হতে চলেছে। গত ১৩ বছরে দুই ফ্রাঞ্চাইজির হয়ে খেলাটা দারুন উপভোগ করেছি। এই অনবদ্য সফরের জন্য মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসকে অনেক ধন্যবাদ’।

২০১৯ বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়ার জন্য বোর্ডের ওপর একরাশ অভিমান নিয়ে জাতীয় দলকে বিদায় দেন রায়ুডু। তবে তারপর আইপিএল খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। এবার সেটাকেও আলবিদা জানিয়ে দিলেন বছর ৩৬-এর এই ক্রিকেটার। ২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল তাঁর। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00