Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তরুণ প্রতিভাদের বাঁচাতে নয়া উদ্যোগ নিতে চলেছে বিসিসিআই

বিকান্ত সিং, মনজোত কাল, কামাল পাসি থেকে শুরু করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক উন্মুক্ত চাঁদের মতো প্রতিভারা আজ কোথায়?

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর থেকে আর সেইভাবে কোনও ক্রিকেটার উঠে আসেননি। আর উঠে এলেও বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজাদের মতো দাপিয়ে সিনিয়র দলে খেলতে পারেননি। শুভমন গিল বর্তমানে ভারতীয় টেস্ট দলের সদস্য হলেও কতদিন খেলতে পারবেন তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। অনূর্ধ্ব-১৯ দলে সাফল্য পাওয়ার পর গত কয়েক বছরে বেশিরভাগ তরুণ ক্রিকেটারই কোথাও যেন হারিয়ে গিয়েছেন। 

রবিকান্ত সিং, মনজোত কাল, কামাল পাসি থেকে শুরু করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক উন্মুক্ত চাঁদের মতো প্রতিভারা আজ কোথায়? আদৌ এদেঁর প্রতিভা এবং কৃতিত্বকে মনে রেখেছে দেশবাসী? এই প্রশ্নগুলিই এখন ঘুরপাক খাচ্ছে ভারতের ক্রিকেটমহলে। কেন হারিয়ে যাচ্ছেন তরুণ প্রতিভারা? কেন আগামী দিনে সিনিয়র দলে সুযোগ পাচ্ছেন না? এই সমস্ত যুব দলের বেশিরভাগ ক্রিকেটাররাই নিজের রাজ্য দলের হয়ে খেলেন এবং কেউ-কেউ আবার কেরিয়ার গড়ার জন্য বিদেশের পাড়ি দেন। তাঁর জলজ্যান্ত উদাহরণ হল উন্মুক্ত চাঁদ। যিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট দলের সদস্য। 

তবে এই সমস্ত বিষয়গুলিকে বন্ধ করতে এবং ভবিষ্যত প্রজন্মকে বাঁচাতে এবার নয়া উদ্যোগ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অনূর্ধ্ব-১৯-র পর আর একটি দল তৈরি করার চিন্তা-ভাবনা করছে বিসিসিআই। যেখানে শুধুমাত্র ১৯-র উপর বয়সী ক্রিকেটাররাই থাকবেন। সেই টিম সম্ভবত অনূর্ধ্ব-২৫ নামে করা হবে। আর এমনটা বলে যুব প্রতিভাদের ওপর নজর রাখতে পারবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।  

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00