Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

একেই বলে ডবল হটনেস! ফিফা বিশ্বকাপ উদ্বোধনীতে জোড়া পারফরম্যান্স নোরা এবং র‌্যাপার নিকির

ফিফা বিশ্বকাপ ২০২২-এর জন্য লাইট দ্য স্কাই শিরোনামের অফিসিয়াল ফুটবল সঙ্গীতের জন্য ফিচার করবেন এবং আন্তর্জাতিক র‌্যাপার নিকি মিনাজের সঙ্গে জুটি বাঁধবেন, তাঁরা একসঙ্গে কণ্ঠ দেবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: একে তো তাঁর পাগলকরা হটনেসেই পাগল মানুষ, তার মধ্যে আরও এক হট তারকা। দুই জনের হটনেসে কাঁপবে এবার গোটা ফিফা বিশ্বকাপ ফুটবল লাইভ ইভেন্টের মঞ্চ। মাস কয়েক আগে থেকেই চর্চা তুঙ্গে। বলিউডের ডান্স ডিভা নোরা ফাতেহি এবার ফিফা বিশ্বকাপ ফুটবল-এর টাইটেল ট্র্যাকে নিজের কণ্ঠ প্রদান করছেন আবার হিন্দিতে।

এই নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুমুলে। শুধু গান নয়, বিশ্ববিখ্যাত মরোক্কিয়ান সুন্দরী নিজের কোমরও দোলাবেন। অর্থাৎ গানের সঙ্গে পারফরম্যান্সও করবেন তিনি। ধীরে ধীরে আমাদের ভারতবর্ষ যেন গৌরবের শীর্ষে পৌঁছে যাচ্ছে। বলিউডের একাধিক তারকা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নানারকর কৃতিত্ব অর্জন করছেন। যার মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া ইত্যাদি বলিউডি কুইন।

এবার সেই তালিকায় যুক্ত হলেন নোরা। ফিফা বিশ্বকাপের মঞ্চে আমাদের ভারতবর্ষ থেকে প্রথম কেউ অংশগ্রহণ করলেন এবং ফিফার টাইটেল ট্র্যাকে নিজের কণ্ঠ দিলেন। যেখানে কন্ঠ প্রদান করতেন শাকিরা, জ্যানিফারের মতো বিশ্ব বিখ্যাত পপতারকারা। যদিও ফিফা বিশ্বকাপের টাইটেল ট্র্যাক অনেক আগেই মুক্তি পেয়েছে গিয়েছে। এবার শোনা যাচ্ছে, নোরা শীঘ্রই ফিফা বিশ্বকাপ ২০২২-এর জন্য লাইট দ্য স্কাই শিরোনামের অফিসিয়াল ফুটবল সঙ্গীতের জন্য ফিচার করবেন এবং আন্তর্জাতিক র‌্যাপার নিকি মিনাজের সঙ্গে জুটি বাঁধবেন, তাঁরা একসঙ্গে কণ্ঠ দেবেন।

ফিফা বিশ্বকাপ ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে লাইভ পারফর্মও করবেন নোরা৷ আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ ফুটবল। নোরা এর আগে অফিসিয়াল কাতার বিশ্বকাপের সঙ্গীতে উপস্থিত ছিলেন, যা গত ৭ অক্টোবর ইউটিউবে প্রিমিয়ার হয়েছিল। এবার তিনি ফিফা বিশ্বকাপে লাইভ পারফর্ম করবেন যা ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব হিসেবে গুরুত্ব পাবে। নোরা এই ইভেন্টে হিন্দিতে গান গাইবেন বলে আশা করা হচ্ছে। কাতারের আল খোরের আল-বাইত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। এদিকে, লাইট দ্য স্কাই প্রযোজনা করেছে RedOne, যিনি এর আগে শাকিরার সঙ্গে ওয়াকা ওয়াকা এবং লা লা লা-তে কাজ করেছেন। এছাড়া নোরা ফাতেহির গোটা বিশ্বব্যাপী ভারতের প্রতিনিধিত্ব এই প্রথম নয়। ২০২০ সালের ফেব্রুয়ারিতেও, তিনি প্যারিসের মর্যাদাপূর্ণ LOlympia Bruno Coquatrix-এর অংশ নিয়েছিলেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00