Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুরান ঝড়ে আফগানদের উড়িয়ে জয় হাসিল ক্যারিবীয়দের

Share:

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ আটে আগেই উঠে গিয়েছিল দুই দল। মঙ্গলবার ছিল নিয়মরক্ষা এবং গ্রুপে শীর্ষস্থান দখলের ম্যাচ। ওই ম্যাচে আফগানদের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়ে অপরাজিত থাকার তকমা বজায় রাখল ক্যারিবীয়রা। প্রথমে ব্যাট করতে নেমে নিকোলাস পুরানের বিধ্বংসী ব্যাটিংয়ে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৬.২ ওভারে ১১৪ রানে গুটিয়ে গেলেন রশিদ খানরা।

এদিন গ্রস আইসলেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল ক্যারিবীয়রা। দ্বিতীয় ওভারেই ব্রেন্ডন কিং (৭)-কে ফেরান আজমাতুল্লাহ ওমরজাই। কিন্তু তিন নম্বরে ব্যাট করতে এসেই তাণ্ডব চালাতে শুরু করেন নিকোলাস পুরান। তাঁকে যোগ্য সঙ্গত করেন জনসন চার্লস। দুজনের ধুন্ধুমার ব্যাটিংয়ে কার্যত ‘ত্রাহি-ত্রাহি’ রব ওঠে আফগান শিবিরে। ওমরজাইয়ের এক ওভারে ওঠে ৩৬ রান। তার মধ্যে তিনটি ছক্কা ও দুটি চার হাঁকিয়ে একাই ২৬ রান তোলেন পুরান। পাওয়ার প্লে-তে ৯২ রান তোলে ক্যারিবীয়রা। অষ্টম ওভারে জনসনকে (৪৩) ফিরিয়ে জুটি ভাঙেন নাভিন উল হক। আর তার পরেই রানের গতি শ্লথ হয়ে যায়। শাই হোপ ১৭ বলে ২৫ করে ফেরেন। অধিনায়ক রভম্যান পাওয়েল করেন ১৫ বলে ২৬ রান। সবাই যখন ধরে নিয়েছিলেন শতরান আসবে পুরানের ব্যাট থেকে তখনই আউট হয়ে যান তিনি। সাজঘরে ফেরার আগে করেন ৫৩ বলে ৯৮। পুরানের ইনিংস সাজানো ছিল আটটি ছক্কা ও চারটি চারে। পাঁচ উইকেট হারিয়ে ২১৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

জয়ের জন্য রানের পাহাড় তাড়া করতে নেমে তৃতীয় বলেই সাজঘরে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ (০)। এর পরে ইব্রাহিম জাদরান ও গুলবাদিন নায়েব ৪৫ রান যোগ করেন। গুলবাদিন (৭) ফেরার পরেই কার্যত ধস নামে আপগান ব্যাটিং অর্ডারে। হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আজমাতুল্লাহ ওমরজাই (২৩) ও ইব্রাহিম জাদরান (৩৮) বাদে কেউ সামান্য প্রতিরোধ করতে পারেননি। আফগান শিবিরের সাত ব্যাটার এক অঙ্কের গণ্ডি টপকাতে পারেননি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00