Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টটেনহ্যামের কোচের পদ থেকে চাকরি গেল ক্রিস্তিয়ান স্তেল্লিন্নির

Share:

নিজস্ব প্রতিনিধি:  পুরোপুরিভাবে নয়, আপৎকালীন সময়ের জন্য ক্রিস্তিয়ান স্তেল্লিনি দায়িত্ব পেয়েছিলেন টটেনহ্যামের। কিন্তু ব্রিটিশ ক্লাবটিতে এক মাসও স্থায়ী হলেন না তিনি।তাঁর জায়গায় কোচ হয়ে এলেন রায়ান ম্যাসন। ম্যাসনকেও আপৎকালীন কোচ হিসেবেই দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

কিন্তু কেন ক্রিস্তিয়ানকে সরে যেতে হল, তার কারণ একটাই বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। নিউ ক্যাসেলের বিরুদ্ধে ক্রিস্তিয়ানের দল ৬-১ গোলে পরাজিত হয়। এবং ২৫ মিনিটের মধ্যে পাঁচ গোলে খেয়ে এক নজিরও সৃষ্টি করে। অবশ্য টটেনহ্যামের আগে আর একটি দলের ইংলিশ প্রিমিয়ার লিগে এর চেয়ে কম সময়ে ৫ গোল হজম করেছিল।

স্তেলেন্নির ছাঁটাই প্রসঙ্গে টটেনহ্যামের পক্ষ থেকে চেয়ারম্যান ড্যানিয়েল লেভি জানান, গত রবিবার নিউ ক্যাসেলের বিপক্ষে আমাদের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। এবং যা কিছুতেই মেনে নেওয়া যায় না। তবে দলের এই ব্যর্থতার জন্য আমিই দায়ী।

আরও জানতে পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দলে সুযোগ পেলেন অজিঙ্কা

উল্লেখ্য, শুধু ক্রিস্তিয়ানোকে টটেনহ্যাম সরিয়ে দেয়নি। তাঁর সঙ্গে থাকা সমস্ত কোচিং স্টাফদেরও সরিয়ে দেওয়া বলে টটেনহ্যাম সূত্রে খবর। টটেনহ্যামের কোচের পদ থেকে সরিয়ে দিলেও, দলের খারাপ সময়ে দায়িত্ব নেওয়ার ব্যাপারে ক্রিস্তিয়ানো যে বড় মনের পরিচয় দিয়েছিলেন তাঁর জন্য তাঁকে ধন্যবাদ জানান টটেনহ্যাম প্রেসিডেন্ট।

রায়ান ম্যাসন যখন টটেনহ্যামের কোচের সিটে বসতে চলেছেন, সেই মুহূর্তে লিগ  টেবিলে ৩২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৫স্থানে রয়েছে টটেনহ্যাম। চার নম্বরে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যান-ইউ-এর থেকে টটেনহ্যামের পয়েন্টের ব্যবধান মাত্র ৫। এখন দেখার খাদের কিনারায় থাকা টটেনহ্যাম এবার রায়ান এর হাত ধরে কতটা উন্নতি করতে পারে, অবশ্য তা সময়ই বলবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00