Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জামিনের জন্য আবেদন করলেন সুশীল কুমার

বেশ কয়েক মাস ধরে জেলে বন্দি রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েক মাস ধরে জেলে বন্দি রয়েছেন। বিষয়টা হয়তো আর ভালো লাগছে না সুশীল কুমারের। তাই হয়তো এবার জামিনের জন্য আবেদন করলেন অলিম্পিকে পদকজয়ী এই কুস্তিগীর। জামিনের জন্য দিল্লি আদালতে আবেদন করে তিনি জানিয়েছেন যে, দিল্লি পুলিশ তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা সাজিয়ে ফাঁসাতে চাইছে এবং ইচ্ছেকৃতভাবে তাঁকে কালিমালিপ্ত করাই হল পুলিশের লক্ষ্য।

সেই সঙ্গে সুশীল আবেদনপত্রে আরও জানিয়েছেন যে, পুলিশ তাঁকে ইচ্ছে করে এই মামলায় ফাঁসিয়েছে। এক তরুণ কুস্তিগীরের দুর্ভাগ্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা রুজু করা হয়েছে। আর এতে বেশ কিছু মানুষের মদতও রয়েছে। এছাড়া কিছু সংবাদমাধ্যমও নাকি তাঁকে একজন রেসলার থেকে দুষ্কৃতী করে তুলেছে।

বহুদিন পালিয়ে থাকার পর চলতি বছরের ২ জুন পুলিশের হাতে ধরা পড়েছিলেন খ্যাতনামা কুস্তিগীর সুশীল কুমার। তরুণ রেসলার সাগর রানা হত্যাকাণ্ডের দায়ে সুশীল-সহ আরও কয়েকজনকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। তারপর থেকে তাদের বিরুদ্ধে অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার একাধিক প্রমাণ পেয়েছে গোয়েন্দা বিভাগ। জানা যায়,  কুখ্যাত গ্যাংস্টার কালা জাঠারের সঙ্গেও ভালোই সম্পর্ক ছিল সুশীলের।      

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00