Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রেকর্ড গড়ার দিনে একদিনের ম্যাচ নিয়ে আক্ষেপের সুর সূর্যের গলায়

Share:

নিজস্ব প্রতিনিধি: সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাটের ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টি-টোয়েন্টি (T-20) সিরিজে জয়ে ফিরেছে ভারত (Insida)। তাঁর ৪৪ বলে দুরন্ত ৮৩ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে সিরিজ জেতার আশা সাময়িকভাবে জিইয়ে রাখল ভারত। সূর্য এদিন একাধিক রেকর্ডও গড়েন। আর তার মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের একদিনের ম্যাচ খেলা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সূর্যকুমার বলেন, ‘সত্যি কথা বলতে আমার কোনও দ্বিধা নেই। আমার একদিনের ম্যাচ খেলার সংখ্যা খুব কম। সেটা মেনে নিতে আমার কোনও লজ্জা নেই। আমরা তো সততার কথা বলি। তাই সত্যিটাই বললাম। আর নিজেকে লক্ষ্য স্থির রেখে আরও উন্নতি করতে হবে। আমি এই ব্যাপারে দলের অধিনায়ক রোহিত ভাই এবং আমাদের কোচ রাহুল স্যারের প্রতি কৃতজ্ঞ আমি। তারা বলেছেন, আমার আরও এই ফরম্যাটে খেলতে হবে। এবার সুযোগের সঙ্গে দায়িত্ব মিলিয়ে কীভাবে কাজ করব সেটা আমার হাতেই ওনারা ছেড়ে দিয়েছেন।’

প্রসঙ্গত, এদিন ৮৩ রানের ইনিংস খেলে একাধিক রেকর্ডের অধিকারী হয়েছেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ২০২২ ক্যালেন্ডার ইয়ারে দ্বিতীয় ব্যাটার হিসেবে এক হাজার রানের গণ্ডি পার করেছেন তিনি। এমনকি টপকে গিয়েছেন শিখর ধাওয়ানকেও। ভারতের জার্সি গায়ে টি-টোয়েন্টিতে ১৭৫৯ রানের মালিক ধাওয়ান। সেখানে মাত্র ৫১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৭৮০ রানের অধিকারী হয়ে ধাওয়ানকে টপকে এগিয়ে যান সূর্যকুমাএর যাদব। এই তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন রোহিত ও কে এল রাহুল। আর চতুর্থ স্থানে থাকা ধাওয়ানকে সরিয়ে সেই জায়গায় এখন রাজ করছেন সূর্যকুমার। এবার এত রেকর্ড গড়লেও আসন্ন একদিনের বিশ্বকাপে সূর্যপকুমার সুযোগ পান কিনা, এখন সেটাই দেখার।

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

0:00