Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহমেডানকে গোলের মালা পরিয়ে সুপার কাপের মূল পর্বে গোকুলাম

আই লিগে হারের বদলা নিতে পারল না সাদা-কালো জার্সিধারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আই লিগে হারের বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল মহমেডান খেলোয়াড়দের কাছে। কিন্তু বদলা নেওয়া হলো না। উল্টো ফের চরম লজ্জার হারের স্বাদ পেতে হলো মেহরাজদের ছেলেদের। বুধবার সুপার কাপের কোয়ালিফাইংয়ের ম্যাচে গোকুলাম এফসির কাছে ৫-২ গোলে হেরে গেল মহমেডান।

আই লিগের পর টানা কয়েকদিন সময় পাওয়ায় নিজের দলকে নিয়ে বেশ ভালোই অনুশীলন শুরু করেছিলেন মেহেরাজ। দলে চোট-আঘাতের সমস্যাও ছিল না। স্বদেশীদের পাশাপাশি বিদেশি খেলোপয়াড়রাও যথেষ্ট ছন্দে ছিলেন। ফলে গোকুলাম এফসিকে হারানোর স্বপ্ন দেখেছিলেন মহমেডান কোচ মেহেরাজ।কিন্তু সেই সুযোগটাই দিল না প্রতিপক্ষ।  ম্যাচের  শুরুতেই গোকুলাম এফসির হয়ে দুরন্ত গোল করে দলকে এগিয়ে দেন মির্লান্স। অবশ্য এই গোলের মিনিট ১০ পরেই সাদা-কালো শিবিরের হয়ে  কেন লুইসের পাস থেকে গোল করেন দাউদা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলেই।

দ্বিতীয়ার্ধে কেরলের দলটিকে এগিয়ে দেন সৌরভ। এই গোলের ক্ষেত্রে অনেকটাই দায়ী ছিলেন মহমেডানের রক্ষণ ভাগের খেলোয়াড় সেবাস্তিয়ান। মিনিট দশকের মধ্যে গোল করে ফের দলকে সমতায় ফেরান সাদা-কালো জার্সিধারী দাউদা। সমতা ফিরতেই আক্রমণের গতি বাড়াতে শুরু করে কেরলের দলটি। সেই আক্রমণেই তখন কার্যত দিশেহারা হয়ে পড়ে সাদা কালো শিবিরের মাঝমাঠ থেকে ডিফেন্স। ম্যাচের ৬৪ মিনিট গোকুলামের ফার্শদ নুর প্রায় ২০ গজ দূর থেকে নেওয়া শটে দর্শনীয় গোল করেন। এরপর খেলার শেষ লগ্নে এসে গোকুলামের হয়ে আরও দুটি গোল করেন তাহির জামান ও আব্দুল হাককু‌।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00