Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

SUPER CUP-2023: সুপার কাপে হাড্ডাহাড্ডি ম্যাচে মুম্বইকে হারিয়েই সেমিফাইনালে যেতে চায় চেন্নাই

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি সুপার কাপে বুধবার গ্রুপ ডি-এর ম্যাচে চেন্নাইয়ান এফসির প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। এই ম্যাচেও জয় ছিনিয়ে নিয়ে চেন্নাইয়ান এফসি সেমিফাইনালে যেতে চায় বলেই জানালেন কোচ টমাস বেডরিচ।

গ্রুপ ডি-র লিগ টেবিলে ৪ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই চেন্নাইয়ান এফসি রয়েছে সবার শীর্ষে। তারপরই রয়েছে মুম্বই সিটি এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড। তাদের পয়েন্ট ৩। এবং সব শেষে রয়েছে চার্চিল ব্রাদার্স। তাদের সংগ্রহ এক পয়েন্ট। সুতরাং যেহেতু গ্রুপ থেকে একটি করে দলই সেমিফাইনালে যাবে। কাজেই মুম্বই ম্যাচেও জয় ছাড়া ভাবতে নারাজ চেন্নাইয়ান কোচ।

কেননা যদি বুধবার চেন্নাইয়ান এফসি কোনও কারণে মুম্বই-এর বিরুদ্ধে জিততে না পারে, তাহলে তাদের চেয়ে থাকতে হবে গ্রুপের অপর ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড বনাম চার্চিল ম্যাচের দিকে। এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে বুধবার।

এই ম্যাচের আগে চেন্নাইয়ান কোচ সাংবাদিকদের বলেন, বুধবারের ম্যাচ কিন্তু আমার দলের কাছে ডু-আর ডাই ম্যাচ। যেহেতু আমরা দুটি দলই আইএসএল-এ খেলেছি। ফলে দুটি দলই তাদের খেলার ধরন সম্বন্ধে অবগত। কাজেই বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনীও ছাড়বে না। আমার দল জেতার জন্যই মাঠে নামবে।

আরও জানতে পড়ুন: মুক্তির অপেক্ষায় ওয়াশিম আক্রম অভনিত ছবি ‘মানি ব্যাগ গ্যারান্টি’

চেন্নাইয়ান কোচ আরও বলেন, মুম্বই দলটি যথেষ্ট ভালো দল এই বিষয়ে কোনও সন্দেহ নেই। সুপার কাপে ওরা স্বদেশি খেলোয়াড়দের নিয়েই লড়াই করছে। তবুও দলটার মধ্যে ভারসামন্য বজায় রয়েছে। ওদের খাটো করে দেখার কোনও কারণ নেই। তবুও আমার দলের প্রত্যেকটি খেলোয়াড় বুধবারের ম্যাচটিকে আলাদা গুরুত্ব দিয়েই দেখছে। কেননা এই মুহূর্তে লিগ টেবিলে এক নম্বরে রয়েছি। কাজেই সেমিফাইনালে যেতে গেলে জয় ছাড়া অন্য কোনও পথ নেই। আমি আশা করবো আমার যে ছন্দে সুপার কাপে অভিযান শুরু করেছে, মুম্বই ম্যাচেও সেই ধারায় বজায় থাকবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00