Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কুস্তিগীদের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে এবার সরব সুনীল-ইরফানরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাজধানী দিল্লির যন্তর-মন্তরে গত রবিবার আন্দোলনরত কুস্তিগীরদের ওপর নির্মম অত্যাচার চালায় দিল্লি পুলিস। তারা টেনে-হিঁচড়ে যেভাবে স্বাক্ষী-মালিক-ভিনেশ ফোগতদের প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে তারই প্রতিবাদে এবার সরব হলেন ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী ও প্রাক্তন জাতীয় ক্রিকেটার ইরফান পাঠান।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতের ফুটবল অধিনায়ক লেখেন, গতকাল দিল্লির পুলিশ যেভাবে আন্দোলনরত কুস্তিগীর টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তা দেখে আমার মনে হচ্ছিল যে, পুলিশ কাদের ওপর এই ধরনের অত্যাচার করছে। এঁরা প্রত্যেকেই জাতীয় খেলোয়াড়। কেউ রাজনৈতিক ব্যক্তি নন। রাজনীতিতে বিরোধী দলের নেতাদের আন্দোলন রুখতে পুলিশ এই ধরনের ব্যবহার করে। কাজেই সেই অত্যাচার এবার জাতীয় খেলোয়াড়দের ওপর নেমে এল। এটা অত্যন্ত লজ্জার একটি বিষয়।

আরও জানতে পড়ুন: ভিনেশ ফোগত-বজরং পুনিয়াদের বিরুদ্ধে দাঙ্গা-সহ একাধিক ধারায় মামলা দিল্লি পুলিশের

সুনীলের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার ইরফান পাঠান। ইরফান অবশ্য এর আগেই আন্দোলনরত কুস্তিগীরদের পাশে তাঁর সমর্থনের কথা জানিয়েছিলেন। এবার গত ররিবার যে নক্ক্যরজনক ঘটনা দিল্লির যন্তর-মন্তরে দিল্লি করল সেই বিষয়ে মন্তব্য করতে গিয়ে ইরফান সোশ্যাল মিডিয়ায় লেখেন, এই ঘটনা দেখে আমি অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। আমি অনুরোধ করছি অবিলম্বে কুস্তিগীররা যে ইস্যু নিয়ে আন্দোলন করছে তার মীমাংসা দ্রুত করা হউক।

উল্লেখ্য, ভারতীয় কুস্তি ফেডারেশন-এর বর্তমান প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ-সিং বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে তাঁকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে দীর্ঘ দেড়মাস ধরে দিল্লির বুকে আন্দোলন করছেন জাতীয় কুস্তিগীররা। কিন্তু এই আন্দোলনের মাঝেই দু-বার তাঁদের ওপর নির্মম অত্যাচার নামিয়ে আনল দিল্লি পুলিশ। অবশ্য কেন্দ্রীয় সরকার এখনও এই বিষয়ে নীরব রয়েছে। গতকালের ঘটনা নিয়ে কোনও মন্তব্যও করা হয়নি সরকারের পক্ষ থেকে। যা নিয়েই এবার আন্দোলনরত কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে সরব হচ্ছেন বিরোধী রাজনৈতিক দলগুলিও।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00