Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১০ বছরের সম্পর্ক ছিন্ন, টটেনহাম ছাড়ার ঘোষণা কোরিয়ান ফুটবলার সন হিউং-মিনের

​১০ বছরের সম্পর্ক ছিন্ন! কেরিয়ারের সবথেকে কঠিনতম সিদ্ধান্ত নিয়ে উত্তর লন্ডনের টটেনহাম ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন দক্ষিণ কোরিয়ান ফুটবলার সন-হিউং-মিন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ​১০ বছরের সম্পর্ক ছিন্ন! কেরিয়ারের সবথেকে কঠিনতম সিদ্ধান্ত নিয়ে উত্তর লন্ডনের টটেনহাম ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন দক্ষিণ কোরিয়ান ফুটবলার সন-হিউং-মিন। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরুর আগেই টটেনহাম ছেড়ে দিলেন ক্লাবটির কিংব দন্তি অধিনায়ক সন। দীর্ঘ ১ দশক পর তিনি ক্লাবটি ছাড়তে চলেছেন। ২০১৫ সালে মাত্র ৩৩ বছর বয়সে বায়ার লেভারকুসেন থেকে টটেনহামে যোগ দিয়ে ছিলেন এই কোরিয়ান ফরওয়ার্ড। ইংল্যান্ডের এই ক্লাবটির হয়ে প্রায় ৪৫৪ ম্যাচ খেলেছেন সন। ক্লাবকে ইউরোপা লিগ জিতিয়েছিলেন তিনি।

এদিন সিউলে প্রাক্‌–মৌসুম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টটেনহাম ছাড়ার ঘোষণা দিয়ে কেঁদে ফেললেন সন। সাংবাদিক বৈঠকে সন বলেছেন, সংবাদ সম্মেলন শুরুর আগেই আমি জানাতে চাই যে, এই গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ছি। আমার এই সিদ্ধান্তে ক্লাবও আমাকে সম্মান জানিয়ে ছে।’ টটেনহামের ইতিহাসেই অন্যতম সেরাদের মধ্যে একজন ছিলেন সন। ক্লাবটির হয়ে ১৭৩ গোল করে ছিলেন তিনি। তবুও গত মরসুম তাঁর ভালো কাটেনি। একাধিকবার চোট পেয়েছিলেন তিনি, যার কারণে ফুল ফর্মে থাকা মুশকিল হয়ে পড়েছিল তাঁর। তবে তিনি টটেনহাম ছেড়ে কোথায় যোগ দিচ্ছেন, সে বিষয়ে মুখ খোলেন নি। তবে একটি সূত্র জানিয়েছে, আমেরিকার মেজর লিগ সকারের (এমএলএস) একটি ক্লাব লস অ্যাঞ্জেলস এফসি সনকে সই করাতে চেয়েছে। লন্ডনে র টটেনহামের সঙ্গে সনের চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। অর্থাৎ চুক্তির আগেই ক্লাব ছাড়লেন তিনি।

অন্যদিকে সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রাক্‌–মৌসুম প্রীতি ম্যাচ খেলবে টটেনহাম। সন এই ম্যাচের অধিনায়কত্ব করবেন। হয়তো টটেনহামের জার্সিতে এটাই সনের শেষ ম্যাচ। আগামী ১৩ আগস্ট উয়েফা সুপার কাপে পিএসজির মুখোমুখি হবে টটেনহাম। এদিন সাংবাদিক সম্মেলনে টটেনহামের প্রতি ভালোবাসা জানিয়ে সন বলেছেন, তাঁর কেরিয়ারের এটা সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। অসাধারণ সব স্মৃতি। সিদ্ধান্তটি নেওয়া খুব কঠিন ছিল। কিন্তু এটাই সঠিক সময়। আশা করি সবাই তাঁর সিদ্ধান্তটা বুঝবে এবং তাঁকে সম্মান জানাবেন। ৪১ বছর পর টটেনহামের ইউরোপিয়ান ট্রফি জয় তাঁর ক্লাব ছাড়ার সিদ্ধান্তে ‘বড় ভূমিকা’ রেখেছিল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00