শ্রীলঙ্কার বিরুদ্ধে দল গঠনে চমক নিউজিল্যান্ডের, অধিনায়ক স্যান্টনার

Share:

নিজস্ব প্রতিনিধি : ঠাসা সূচির মাঝে নি:শ্বাস নেওয়ার সুযোগ পাচ্ছে না নিউজিল্যান্ড। সদ্যই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য মাঠে নামছে কিউইরা। যার জন্য গত সোমবার(২৩ ডিসেম্বর)১৬ সদস্যের দল ঘোষণা করেছিল তারা। এবার সকলকে চমকে দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা করল নিউজিল্যান্ড। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দলকে নেতৃত্ব দেবেন কিউই স্পিনার মিচেল স্যান্টনার।  

লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বেভন জ্যাকবস। ১৬ জনের মধ্যে ১০জনই আছেন দুই ফরম্যাটেই। বাকি ৬ জনের মধ্যে জ্যাকবস, জ্যাক ফুলকস ও টিম রবিনসন খেলবেন শুধু টি-টোয়েন্টিতে। আর শুধু ওয়ানডে সিরিজ খেলবেন উইল ইয়ং, টম ল্যাথাম এবং উইলিয়াম ও’রোরকে।

শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল- মিচেল স্যান্টনার(অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, ড্যারিল মিচেল, মিচ হে, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, নাথান স্মিথ, রাচিন রবীন্দ্র, উইল ইয়ং, টম ল্যাথাম ও ইলিয়াম ও’রোরকে।

শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল- বেভন জ্যাকবস,মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, ড্যারিল মিচেল, মিচ হে, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, নাথান স্মিথ, রাচিন রবীন্দ্র, জ্যাক ফুলকস ও টিম রবিনসন। 

উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর এবং ২ জানুয়ারি। ৫ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে ৮ ও ১১ জানুয়ারি।

রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার করে গ্রেফতার শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার কারাগারে আটকে থাকা ১৪ ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি

বাবর আজমের রেকর্ড ভাঙলেন ২২ বছর বয়সী এই পাকিস্তানি ব্যাটার

আচমকাই অক্ষর পটেলের পায়ে পড়লেন কোহলি, হঠাৎ কী হল?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে কখনও হারাতে পারেননি রোহিতরা

খোদ কোচ নামলেন ফিল্ডিংয়ে,বিরল নজির পাকিস্তানে

লঙ্কাপুরী পুড়িয়ে ছারখার করেছিল হনুমান, এবার এক বানরের ‘বাঁদরামি’তে অন্ধকারে ডুবল শ্রীলঙ্কা

১৪ বছর পর নিজেদের মাটিতে অজিদের বিপক্ষে মুখ থুবড়ে পড়ল শ্রীলঙ্কা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]