Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতীয় কুস্তি ফেডারেশনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ক্রীড়া মন্ত্রক

ভারতীয় কুস্তি ফেডারেশনের উপর থেকে স্থগিতাদেশ তুলে নিল কেন্দ্র। সঙ্গে ক্রীড়া সংস্থার নিয়ন্ত্রণ হস্তান্তর করা হল সঞ্জয় সিংহের হাতে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় কুস্তি ফেডারেশনের উপর থেকে স্থগিতাদেশ তুলে নিল কেন্দ্র। সঙ্গে ক্রীড়া সংস্থার নিয়ন্ত্রণ হস্তান্তর করা হল সঞ্জয় সিংহের হাতে। যিনি কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ফের আন্তর্জাতিক টুর্নামেন্টে পাঠানোর জন্যে জাতীয় দলে কুস্তিগীর নির্বাচন করতে পারবে এই ফেডারেশন। দীর্ঘদিনের সাসপেনশনের ফাঁড়া কাটল কুস্তি ফেডারেশনের। অনুর্ধ্ব-১৫ এবং অনুর্ধ্ব-২০ জাতীয় চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের জন্যে তড়িঘড়ি কুস্তিগীর নির্বাচন করে বিপাকে পড়েছিল ফেডারেশন।

এই তড়িঘড়ি সিদ্ধান্তের কারণেই ফেডারেশনকে সাসপেন্ড করেছিল ক্রীড়া মন্ত্রক। ২০২৩ সালের ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এই নিষেধাজ্ঞা। অবশেষে সাসপেনশন প্রত্যাহার করল কেন্দ্র। আগামী ২৫-৩০ মার্চ জর্ডানের আম্মানে অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। সেখানে ভারতীয় কুস্তিগীরদের অংশগ্রহণের কথা ছিল। তার আগেই এমন ঘোষণা করল কেন্দ্র। ক্রীড়া মন্ত্রকের গৃহীত আদেশে বলা হয়েছে, ‘স্পট ভেরিফিকেশন ফলাফল, WFI কর্তৃক গৃহীত সম্মতি ব্যবস্থা, ভারতীয় ক্রীড়াবিদদের বৃহত্তর স্বার্থে WFI এর স্থগিতাদেশ প্রত্যাহার করা হচ্ছে।

ভারতীয় কুস্তি ফেডারেশন সংশোধনামূলক পদক্ষেপ করেছে। তাই কেন্দ্র তাদের সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ২০২৩ সালে ২১ ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করেছিল সঞ্জয় সিংহ নেতৃত্বাধীন প্যানেল। কিন্তু ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিংহের এলাকা গোন্ডার নন্দিনীনগরে জাতীয় চ্যাম্পিয়নশিপের ভেন্যু নির্ধারিত করায় বিতর্ক চরমে উঠেছিল। তারপরেই ফেডারেশনকে সাসপেন্ড করেছিল কেন্দ্র।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00