Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতীয় স্পিনারদের ঘূর্ণি, পেসারদের বুলডোজারে ৮৭ রানেই দুরমুশ দঃআফ্রিকা

সর্ব নিম্ন স্কোর

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজকোট: ভারতের (Team India) বোলার এবং ফিল্ডাররা পারফরম্যান্সের শিখরে থাকলে প্রতিপক্ষের হাল যে কী হতে পারে, তার আরও একবার সাক্ষী রইল রাজকোট।

বিরাট বাহিনীর বিরুদ্ধে জয়ের জন্য দরকার ছিল ১৭০ (170) রান। ১৭০ তো পরের কথা। ১০০ রানের গণ্ডীও পেরোতে পারেনি দক্ষিণ আফ্রিকা (South Africa)। ৮৭-তেই তাদের ইনিংস শেষ হয়ে যায়। আবেশ খান (Avesh Khan ) একাই চার উইকেট নিয়েছেন। রান দিয়েছেন মাত্র ১৮ হাজার। যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ২১ রানের বিনিময়ে সংগ্রহ করেন দুই উইকেট।

শুরুর দিকে অবশ্য ভারতের পারফরম্যান্স তেমন উল্লেখযোগ্য ছিল না। ৮১ রানের মাথায় ভারত হারায় চার উইকেট। দীনেশ কার্তিক ( Dinesh Karthik) এবং হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) জুটি ভারতকে মজবুত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়। দীনেশ কার্তিক করেন ৫৫ রান এবং হার্দিক করেন ৪৬ রান। ভারতের রান গিয়ে দাঁড়ায় ছয় উইকেটের বিনিময়ে ১৬৯ ।  

ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা (South Africa)প্রথম থেকেই ধুঁকতে শুরু করে। না তারা পেস বোলারদের মোকাবিলা করতে পেরেছ, না স্পিন বোলারদের। নাস্তানাবুদ বলতে যা বোঝায়, রাজকোট (Rajkot) স্টেডিয়াম সাক্ষী রইল সেই নাস্তানাবুদের। খড়কুটোর মতো পড়তে শুরু করে একের পর এক উইকেট। সর্বোচ্চ রান মাত্র ২০। করেছেন ভ্যান ডের।

এই জয় ভারতের কাছে অত্যন্ত জরুরী ছিল। দুই দল এর আগে মোট তিনটে টি টোয়েন্টে (T-20) ম্যাচ খেলেছে। তিনটের মধ্যে দুটিতে জয়ী হয় দক্ষিণ আফ্রিকা, একটিতে ভারত। তাই, এই ম্যাচে জয় দরকার ছিল ভারতের।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00