Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে বাদ শ্রেয়স, অভিষেক হচ্ছে রজতের

কাল থেকে শুরু হবে তিনটি একদিনের ম্যাচ সিরিজ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় শিবিরে বিপর্যয়। চোটের কারণে বাদ পড়লেন শ্রেয়স আইয়ার। পরিবর্তে স্কোয়াডে নেওয়া হয়েছে রজত পাতিদারকে। মঙ্গলবার বোর্ডের তরফ থেকে বিবৃতি জারি করে স্কোয়াডে পরিবর্তনের খবর দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শ্রেয়স আইয়ার আপাতত থাকবেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত তিনটি একদিনের ম্যাচ খেলবে। সিরিজ শুরু কাল থেকে।  কাল থেকে শুরু হওয়া সিরিজে অভিষেক ঘটতে চলেছে রজত পাতিদারের। গত বছর বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৈরি স্কোয়াডে তাঁর নাম থাকলেও মাঠে নামা হয়নি। তাই, কাল প্রথম একদিনের ম্যাচ রজত পাতিদারের কাছে স্মরণীয় হতে চলেছে।  রজত পাতিদার গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন। ভারত নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে খেলবে তিনটি একদিনের ম্যাচ। খেলা হায়দরাবাদ, রায়পুর এবং আহমেদবাদে। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াড রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈষাণ কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেট রক্ষক), হার্দিক পাণ্ড্য (সহ-অধিনায়ক), রজত পাতিদর, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, যজুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক।   অভিষেক ম্যাচে রজত পাতিদর কেমন পারফর্ম করেন, সে দিকে সকলের লক্ষ্য় থাকবে। 

এদিকে, আবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজে খেলবেন না রোহিত শর্মা এবং বিরাট কোহলি। স্কোয়াড থেকে বাদ রাখা হয়েছে যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজাকে। 

আরও পডু়ন ২২ গজে ফিরছেন জাদেজা, খেলবেন রঞ্জি

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00