Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হৃদযন্ত্রে সমস্যা, ফুটবলকে বিদায় জানাতে পারেন অ্যাগুয়েরো

সত্যি এর থেকে খারাপ হয়তো একজন ফুটবলারের জন্য আর কিছু হতে পারে না।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সত্যি এর থেকে খারাপ হয়তো একজন ফুটবলারের জন্য আর কিছু হতে পারে না। হৃদরোগের সমস্যার জন্য ফুটবলকে চিরতরে বিদায় জানাতে হতে পারে সের্জিও অ্যাগুয়েরো। কারণ, আর্জেন্টাইন ফরোয়ার্ডের হার্ট এবং শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। যা তাঁর কেরিয়ার শেষ করে দিতে পারে।

বার্সার হয়ে খেলাকালীন মাঠে শুয়ে পড়েন অ্যাগুয়েরো। রীতিমতো চমকে ওঠে গোটা মাঠে উপস্থিত থাকা সকলে। তবে তারপরই জানা যায় যে, আর্জেন্টিনা দলের এই ফরোয়ার্ড হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে গিয়েছেন। তবে প্রথমে যা মনে করা হয়েছিল, তার থেকে আরও বেশি গুরুতর সমস্যায় ভুগছেন বার্সেলোনার এই ফুটবলারটি।

অ্যাগুয়েরো নাকি কার্ডিয়াক অ্যারিথমিয়াতে ভুগছেন, যেই কারণে তাঁর ফুটবল খেলাটা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। তবে স্পেনের খ্যাতনামা কাতালান ক্লাবটি ইতিমধ্যেই সের্জিওর জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেছে। আপাতত তিন মাস মাঠের বাইরে থাকবেন তিনি।

 

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00