Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডোপ টেস্টে ব্যর্থ , চার বছরের জন্য নিষিদ্ধ সঞ্জিতা চানু

Share:

নিজস্ব সংদাদদাতা :  ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না ভারতের মহিলা ভারোত্তোলক সঞ্জিতা চানু। এর ফলে আগামী চার বছর তাঁকে সাসপেন্ড করা হল জাতীয় অ্যান্টি ডোপিং এজেন্সির পক্ষ থেকে।

দু বছর কমনওয়েলথ গেমসে চ্যাম্পিয়ন সঞ্জিতার মূত্র ও রক্ত পরীক্ষার পরই তাঁর শরীরে নিষিদ্ধ ওষুধের নমুনা পাওয়া যায়। যে ওষুধগুলি বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সির কালো তালিকায় রয়েছে। সঞ্জিতা গত বছর অক্টোবর-নভেম্বরে গুজরাতে আয়োজিত জাতীয় প্রতিযোগিতার সময়ই এই পরীক্ষা করা হয়।

এই বিষয়ে ভারতীয় মহিলা ভারোত্তোলক ফেডারেশন-এর প্রেসিডেন্ট সচদেব যাদব সত্যতা স্বীকার করেছেন। এর ফলে সঞ্জিতার কাছ থেকে জাতীয় গেমসে তিনি যে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন সেটি নিয়ে নেওয়া হবে। এটা একজন খেলোয়াড়ের কাছে বিরাট ধাক্কা বলেই মনে করেন তিনি।

সঞ্জিতা ২০১৪ সালের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ৪৮ কেজি বিভাগে সোনা জিতেছিলেন। সেই একই বিভাগে ছিলেন আর এক ভারতীয় বক্সার মীরাবাঈ চানুও। এরপর ২০১৮ সালে ৫৩ কেজি বিভাগেও চ্যাম্পিয়ন হন সঞ্জিতা।

তবে সঞ্জিতা যদি মনে করেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি উচ্চতর আদালতে আবেদন করবেন, তাহলে সেই পথও খোলা রয়েছে। যদিও এই বিষয়ে এখনই কিছু বলতে নারাজ এই মণিপুরী বক্সার। সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, আমি যথেষ্ট অভিজ্ঞ একজন খেলোয়াড়। আমি জানি কোন ওষুধগুলি নেওয়া যাবে, তা সত্ত্বেও কেন আমি ডোপিং-এর ফাঁদে জড়িয়ে নিজের সর্বনাশ ডেকে আনবো।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলেও এটি যথেষ্ট সময় সাপেক্ষ। আর আপিল না করলে আমাকে আসন্ন অলিম্পিক ও এশিয়ান গেমসের কোয়ালিফাই রাউন্ডে আমি অংশ নিতে পারবো না।

উল্লেখ্য, ২০১৮ সঞ্জিতার শরীরে নিষিদ্ধ ওষুধের নমুন মেলায় তাঁকে আন্তর্জাতিক ওয়েট লিফটিং ফেডারেশন সাসপেন্ড করে। এই নিষিদ্ধ ওযুধ সঞ্জিতা গ্রহণ করেছিলেন ২০১৭ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ চলার সময়ই।

এই প্রসঙ্গে সঞ্জিতা বলেন, আমি এর আগেও এইরকম একটা সময় কাটিয়েছি। আমি আশা করব খুব তাড়াতাড়ি এই বাজে সময়টা আমি অতিবাহিত করে আবার ফিরে আসতে পারবো।

ডোপ নিয়ম ভঙ্গের দায়ে সাসপেন্ড বজরং পুনিয়া

নমুনা নিতে মেয়াদোত্তীর্ণ কিট আনা হয়েছিল, নাডার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পুনিয়ার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00