Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রোনাল্ডোর আল নাসরে যোগ দিলেন সাদিও মানে

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান। জার্মানির বায়ার্ন মিউনিখ ছেড়ে সৌদি আরবের আল নাসরে যোগ দিলেন সেনেগাল তারকা ফুটবলার সাদিও মানে। কত টাকার বিনিময়ে মানে সৌদির ক্লাবটিতে যোগ দিয়েছেন তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলির দাবি, ৩ কোটি ইউরোতে তিন বছরের জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাবে যোগ দিয়েছেন সেনেগাল তারকা। বুধবার গভীর রাতে আল নাসরের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মানের দলে যোগ দেওয়ার কথা জানানো হয়েছে।

জার্মান ক্লাব ছেড়ে সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার পরেই আল নাসরের সমর্থকদের উদ্দেশে এক ভিডিয়ো বার্তা জারি করেছেন ৩১ বছর বয়সী সেনেগাল তারকা ফুটবলার। তাতে তিনি বলেছেন, ‘আপনাদের ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত। খুব শিগগিরই দেখা হবে।’ তবে এভাবে যে বায়ার্ন ছাড়তে চাননি তাও স্পষ্ট করে দিয়েছেন মানে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বায়ার্ন থেকে চলে যাওয়াটা আমাকে যন্ত্রণা দিচ্ছে। এভাবে ক্লাব থেকে বিদায় নিতে চাইনি।’

২০২১ সালে ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে দারুণ ছন্দে ছিলেন মানে। আর তা দেখেই গত বছর তিন বছরের চুক্তিতে সেনেগালের তারকা ফুটবলারকে দলে ভিড়িয়েছিলেন বায়ার্ন মিউনিখের কর্তারা। বুন্দেশলিগায় নিজের অভিষেক ম্যাচে গোলও পেয়েছিলেন মানে। কিন্তু কাতার বিশ্বকাপের মুখেই মারাত্মক চোট পান এই ফুটবলার। ভেরডার ব্রেমেনের বিপক্ষে চোট পাওয়ার কারণে বিশ্বকাট খেলার স্বপ্ন শেষ হয়ে যায়। বায়ার্নের হয়েও ৯টি ম্যাচ মিস করেন মানে। দলের হয়ে ৩৮ ম্যাচে জার্সি গায়ে নেমে গোল করেছেন মাত্র ১২টি। প্রত্যাশার ধারেকাছে পৌঁছতে পারেননি সেনেগাল তারকা।মাঠে নেমে নিজেকে যেমন মেলে ধরতে পারেননি, তেমনই মাঠের বাইরেও বিতর্কে জড়িয়েছেন মানে। জার্মান ফরোয়ার্ড লিরয় সানেকে ঘুষি মেরে ঠোঁট ফাটানোর ঘটনায় তাঁকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল বায়ার্ন কর্তৃপক্ষ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00