Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘হিংসা করো না’, সম্পর্কে চহল সিলমোহর দিতেই ধনশ্রীকে খোঁচা আরজে মহাভেশের

অনেকেই বিশ্বাস করছেন যে, মহাভেশের টপে লেখা Dont be jealous কথাটি ধনশ্রীকে উদ্দেশ্য করে বলা। তবে সত্যটা মহাভেশই একমাত্র বলতে পারবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজে মহাভেশ এবং ক্রিকেটার যুজবেন্দ্র চহল আবারও ডেটিংয়ের গুজবে ‘টক অফ দ্য টাউন’। বহুদিন ধরেই আরজে মহাভেশের সঙ্গে চাহলের ডেটিং গুঞ্জন চলছে। মাঠে চহলের কোনও ম্যাচই মিস করেন না মহাভেশ। এমনকী নৃত্যশিল্পী-অভিনেত্রী ধনশ্রীর সঙ্গে চহলের বিবাহবিচ্ছেদের কারণও মহাভেশ, সেটাই ধারণা ভক্তদের। যাই হোক, মাস কয়েক আগেই ধনশ্রীর সঙ্গে চহলের ডিভোর্স চূড়ান্ত হয়েছে। খোর পোশ বাবদ কয়েক কোটি টাকা ধনশ্রীকে দিচ্ছেন চাহল। কিন্তু মহাভেশের সঙ্গে চহলের প্রেমের গুঞ্জন সত্যিই কী ঠিক? সত্যিই কী তাঁরা দুজনে চুটিয়ে প্রেমে করছেন। গত ২১ জুন থেকে শুরু হয়েছে বিখ্যাত কমেডি শো দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল।

এখন নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে এই শো। এই শোয়েই সম্প্রতি অতিথি হিসেবে এসেছিলেন, টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর, ঋষভ পন্থ, অভিষেক শর্মা, এবং যুজবেন্দ্র চহল। আর এই শোয়েই মহাভেশকে নিয়ে প্রেমের গুঞ্জনে মুখ খোলেন চাহল। শোতে, যুজবেন্দ্র চহল নিজের তাঁর ডেটিং গুঞ্জন সম্পর্কে বলেছেন, ‘পুরো ভারত জানে আমাদের সম্পর্ক।’ আর এতেই মহাভেশের সঙ্গে নিজের সম্পর্কের শিলমোহর দিয়ে দিলেন বলে ধারণা করছেন চাহল ভক্তরা। আর চহলের এই মন্তব্যের ভিডিওটি ভাইরাল হওয়া মাত্রই মহাভেশ তাঁর ইনস্টাগ্রামে একাধিক সিজলিং হট ছবি শেয়ার করেছেন। ছবিতে মহাভেশকে গোলাপী মিনি স্কার্ট এবং সাদা টপে দেখা যাচ্ছে। আর মহাভেশের টপে লেখা ছিল, ‘ঈর্ষান্বিত হবেন না’।

এই লেখাটাই সবার দৃষ্টি আকর্ষণ করেছে। ছবিতে অর্ধেক বাঁধা চুল, ঝলমলে মেকআপে দুর্দান্ত দেখাচ্ছিল মহাভেশকে। তাঁর হাসি দেখেই বোঝা যাচ্ছে, চাহলের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি খুব খুশি। ছবিগুলির সঙ্গে মহাভেশ একটি ক্যাপশনও জুড়ে দিয়েছেন। যেখানে লিখেছেন, ‘কারণ আমরা যে ভালোবাসার প্রয়োজন রয়েছে, তা আমরা মধ্যেই রয়েছে।’ আরজে-র এই পোস্টটির সঙ্গে ভক্তরা চহলের সম্পর্ক খুঁজে পেয়েছেন। মন্তব্য বিভাগে ভক্তরা চাহল ও মহাভেশকে বেস্ট এবং কিউট দম্পতি বলে অভিহিত করেছেন। আর অনেকেই বিশ্বাস করছেন যে, মহাভেশের টপে লেখা Dont be jealous কথাটি ধনশ্রীকে উদ্দেশ্য করে বলা। তবে সত্যটা মহাভেশই একমাত্র বলতে পারবেন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00