Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

একের পর এক দু:সংবাদ, চোটের কারণে লেগানেসের বিপক্ষে থাকছেন না এমবাপ্পে-বেলিংহাম

Share:

নিজস্ব প্রতিনিধি : সময়টা ভাল যাচ্ছে না রিয়াল মাদ্রিদের।লা লিগার সর্বশেষ এস্পানিওলের বিপক্ষে ম্যাচে একসঙ্গে ইনজুরিতে পড়েছেন দলটির গুরুত্বপূর্ণ চার সদস্য। তারা হল রুডিগার, মিডফিল্ডে জুড বেলিংহাম ও ফরোয়ার্ড লাইনে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র। আর তাতেই চিন্তার ভাজ রিয়ালের কপালে।

আগামী সাত দিনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে রিয়ালের। লা লিগায় শনিবার রাতে প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ। এরপর চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগে আগামী মঙ্গলবার রাতে রিয়ালের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। এই দুটি ম্যাচেই দলের দুই সেন্টারব্যাক ডেভিড আলাবা ও অ্যান্টনিও রুডিগারকে পাচ্ছেন না কার্লো আনচেলত্তি। মাংসপেশিতে চোট পেয়েছেন রুডিগার ও আলাবা ভুগছেন পেশির চোটে।

গুরুতর চোট পাওয়ায় প্রায় তিন সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে পড়েছেন আলাবা ও রুডিগার। রক্ষণে অভিজ্ঞতার ঘাটতি পড়ায় রিয়ালে তাই জরুরি অবস্থা জারি করেছেন আনচেলত্তি। বেলিংহামের চোট নিয়ে আনচেলত্তি জানিয়েছেন, ‘বেলিংহাম চোট পেয়েছে। সুতরাং তাকে পাওয়া যাবে না। ভিনিসিয়ুসকে পাওয়া যাবে। এমবাপ্পে অনুশীলন করেছে। অ্যাঙ্কেলে সে চোট পেয়েছে। লেগানেসে তাঁকে পাওয়া যাবে না।’

জরুরি অবস্থা নিয়ে কোচ আনচেলত্তি জানান, কীভাবে মোকাবিলা করব, তা নিয়ে ভাবতে হচ্ছে আমাদের। গত বছরও আমরা এই কঠিন অবস্থা পার করেছি। বিষয়টা ভালোভাবে সামলাতে হবে, যেটা আমরা গত বছর করেছি।’ একইসঙ্গে আনচেলত্তি বলেছেন, ‘রুডিগার ও আলাবা ২০ দিনের জন্য ছিটকে পড়েছে। সেন্টারব্যাকে পাচ্ছি শুধু জ্যাকোবো র‌্যামন, রাউল আসেনসিও ও অঁরেলিয়ে চুয়ামেনিকে।’ তবে আতলেতিকো ও সিটির বিপক্ষে ম্যাচের আগে এমবাপ্পে ও বেলিংহামের সুস্থ হয়ে ওঠার আশায় আছেন আনচেলত্তি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00