Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘরের মাঠে এসি মিলানের হাতে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

Share:

নিজস্ব প্রতিনিধি : মিলানের কাছেই বিধ্বস্ত হল কার্লো আনচেলত্তির দল। মঙ্গলবার (৫ নভেম্বর)সান্তিয়াগো বের্নাবেউতে এসি মিলানের কাছে ৩-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। তাতেই কার্লো আনচেলত্তির দলের মধ্যে হতাশার ছায়া নেমে এসেছে।এর ফলে পাঁচ বছরের বেশি সময় পর ঘরের মাঠে টানা দুই ম্যাচ হারল লা লিগা ও ইউরোপ চ্যাম্পিয়নরা।

বলা বাহুল্য,১৭ ফেব্রুয়ারি লা লিগায় জিরোনার বিপক্ষে ২-১ ব্যবধানে হারের পর কোপা দেলরের ম্যাচে ২৭ ফ্রেব্রুয়ারি বার্সেলোনার কাছে ৩-০ গোলে হারের মুখ দেখে রিয়াল মাদ্রিদ। এরপর ২ মার্চ লা লিগায় আবারও বার্সার কাছে ১-০ গোলে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে তাদের ৪-০ গোলে উড়িয়ে দেয় আয়াক্স। ফলে চরম বিপর্যয়ের পর সেবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয় ইউরোপের এই সফলতম ক্লাবটিকে। কিন্তু এরপর থেকে জেদ চড়ে বসে দলটির। যেভাবেই হোক জিতে দেখাতে হবে।

ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নিয়ে যান মালিক থিয়া। এরপর ২৩ মিনিটে পেনাল্টি থেকে ভিনিসিউস দলকে সমতায় ফেরানোর পর ৩৯তম মিনিটে মিলানকে আবারও এগিয়ে নিয়ে বিরতিতে যান আলভারো মোরাতা। বিরতির পর রিয়ালকে টেক্কা দেন তিজানি রেইন্ডার্স। এদিন শুরু থেকেই দারুণ খেলে দুই দল। এর ফলস্বরূপ শুরুতেই দারুণ সুযোগ পেয়ে যান এমবাপে, কিন্তু কোনাকুনি শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন তিনি। দুই মিনিট পর ছয় গজ বক্সের বাইরে সতীর্থের বাড়ানো বল পেয়েও শট নিতে ব্যর্থ হন এই ফরাসি ফরোয়ার্ড।

ম্যাচের ৩১তম মিনিটে পরপর দারুণ দুটি শট দেয় এসি মিলান। তবে প্রথমটি ডান পাশে ঝাঁপিয়ে কোনোমতে পোস্টের গোড়া থেকে বাইরে বের করেন লুনিন, দ্বিতীয়টি এগিয়ে গিয়ে লাফিয়ে উঠে ক্লিয়ার করেন তিনি। ৩৯তম মিনিটে দারুণ একটি আক্রমণ থেকে মিলানকে ফের এগিয়ে নেন মোরাতা। রিয়ালের অর্ধ থেকে বল কেড়ে নিয়ে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে বক্সের মধ্যে রাফায়েল লেয়াওকে ক্রস দেন ক্রিশ্চিয়ান পুলিসিক। এরপর পা দিয়ে বল নামিয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে বাঁ পাশে দুর্দান্ত এক শট নেন লেয়াও। লুনিন ঝাঁপিয়ে তা প্রতিহত করলেও আয়ত্তে রাখতে ব্যর্থ হলে বল খানিকটা সামনে চলে যায়। ছুটে গিয়ে তা নিজের প্রাক্তন ক্লাবের জালে জড়িয়ে দেন মোরাতা।

উল্লেখ্য, চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে নেমে গেছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে উঠেছে মিলান।একই সময়ে শুরু আরেক ম্যাচে বায়ার লেভারকুজেনকে ৪-০ গোলে হারিয়েছে লিভারপুল। চার ম্যাচে শতভাগ সাফল্যে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00