Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘জয়টা প্রাপ্য ছিল না’এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ আনচেলত্তি

Share:

নিজস্ব প্রতিনিধি : রিয়াল মাদ্রিদে এসে শুরুতেই গোল পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে।ময়দানে নামার পর কয়েক ম্যাচ ছিলেন গোলশূন্য।সেই এমবাপ্পেকে একটার পর একটা সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছিল। তবে সমালোচনাকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত খেলেছেন এমবাপ্পে। সমালোচনার জবাব চতুর্থ ম্যাচে জোড়া গোল করে দিয়েছিলেন এই ফরাসি তারকা। এবার পঞ্চম ম্যাচেও গোল পেলেন এই ফরোয়ার্ড। এমনকী কোচ কার্লো আনচেলত্তিও তাঁর প্রশংসায় মেতেছেন।

এমবাপ্পের পাশাপাশি গোল পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়রও। দুজনের দুটি গোলই অবশ্য এসেছে পেনাল্টি থেকে। এ দুজনের গোলে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতেছে ২-০ গোলে।

এমবাপ্পে সবশেষ দুই ম্যাচে ৩ গোল পেয়েছেন লা লিগায়। যেখানে গতকাল শনিবার(১৪ সেপ্টেম্বর) রাতে ৭৫ মিনিটে রিয়েল সোসিয়াদাদের বিপক্ষে গোল করেছেন পেনাল্টি থেকে। অ্যানোয়েটা স্টেডিয়ামে সোসিয়াদাদের বিপক্ষে শেষ পর্যন্ত ২-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

গোলের সংখ্যা কম হলেও ম্যাচে এমবাপ্পে বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল সোসিয়াদাদের জন্য। ফরাসি ফরোয়ার্ড সোসিয়াদাদের রক্ষণদুর্গে হানা দিয়েছেন বারবার।ম্যাচ শেষে এমবাপ্পেকে নিয়ে আনচেলত্তি জানান, ‘আমি তাকে(এমবাপ্পে)অনেক বেশি উদ্দীপ্ত দেখি।অনেক প্রাণবন্ত। সে খুবই বিপজ্জনক। ভিনিসিয়ুস ও অন্য স্ট্রাইকারদের সঙ্গে তাঁর (ভিনি) সমন্বয়টা ভালো। দুর্দান্ত পারফরর্মেন্স করছে। এভাবেই এগিয়ে যাচ্ছে।’

রিয়াল গোলমুখ খোলার আগেই সোসিয়েদাদের ৩টি শট ফিরে এসেছে পোস্টে লেগে। মাদ্রিদের খেলার ধরন নিয়েও তাই আক্ষেপও করেছেন আনচেলত্তি।এই নিয়ে তিনি জানান, ‘ম্যাচটা কঠিন ছিল। জয়টা আমাদের সম্ভবত প্রাপ্য ছিল না। রিয়াল সোসিয়েদাদ অনেক ভালো খেলেছে। শুরুটা আমরা ভালো করতে পারিনি। তারা অনেক প্রেসিং করে খেলেছে।’

অন্যদিকে সোসিয়েদাদকে ২-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। এতে রিয়্যাল মাদ্রিদ ব্যবধান কমিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে। ৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে  ১১ পয়েন্ট নিয়েছে মাদ্রিদ। আর তাতেই লা লিগায় পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে মাদ্রিদ।

সবার ওপরে থাকা বার্সেলোনার পয়েন্ট ১২। লা লিগায় বার্সা নিজেদের প্রথম চার ম্যাচের চারটিতেই জিতেছে। এবার বার্সা খেলবে জিরোনার বিপক্ষে।লা লিগার ম্যাচটি হবে জিরোনার মাঠ মন্টিলভি স্টেডিয়ামে।

৫ ম্যাচের ৩টিতে ড্র করে শীর্ষ স্থান হারালেও গত সেপ্টেম্বরের পর থেকে লা লিগায় কিন্তু রিয়াল এখনো পর্যন্ত অপরাজিত। এই নিয়ে টানা ৩৭ ম্যাচে তাদের হারাতে পারেনি কোনো দল। এই নিয়ে অবশ্য গর্ব বুকে ফুলে উঠেছে আনচেলত্তি ও তাঁর। তবে কতদিন জয়ের এই যাত্রা ধরে রাখতে পারে সেটাই দেখার বিষয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00