Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ম্যাচে মেজাজ হারিয়ে সতীর্থকে মাঠ থেকে বের করে দিলেন অশ্বিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তামিলনাড়ু প্রিমিয়ার লিগের ম্যাচের মাঝে মেজাজ হারালেন রবিচন্দ্রন অশ্বিন।  কারণ, ম্যাচ চলাকালীন এক সতীর্থ গুরুত্বপূর্ণ সময় সহজ ক্যাচ নেয়। আর তাতেই বেশ রেগে যান ক্রিকেটার। ইতিমধ্যেই অশ্বিনের সেইসময়কার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বৃহস্পতিবার তামিলনাডু প্রিমিয়ার লিগে চিপক সুপার গিলিস বনাম ডিন্ডিগুল ড্রাগনের ম্যাচ চলছিল। সেখানেই শরৎ কুমার সহজ ক্যাচ দিয়ে বসেন প্রতিপক্ষের ফিল্ডারের হাতে। তা দেখার পরই রুদ্রমূর্তি ধারণ করেন অশ্বিন। অবিবেচকের মতো শট খেলার জন্য ডাগআউট থেকে তাঁকে চিৎকার করতে দেখা যায়। তবে শেষ পর্যন্ত গিলিসকে ৪ উইকেটে হারিয়ে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে আসে অশ্বিনের অধিনায়ক দিন্দিগুল ড্রাগনস দল।

উল্লেখ্য, শান্ত মেজাজের জন্যই সবসময় অশ্বিনকে চেনেন সকলে। সাধারণত তাঁকে কোন দিন আগ্রাসী মেজাজে দেখা যায় না। তাই এবার ম্যাচের মধ্যে মেজাজ হারালে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। প্রশ্ন উঠছে, ঠাণ্ডা মাথার অশ্বিন কেন মেজাজ হারালেন। প্রসঙ্গত, বর্তমানে  তামিলনাড়ু প্রিমিয়ার লিগে দিন্দিগুল ড্রাগনসের অধিনায়ক অশ্বিন। বৃহস্পতিবার ছিল চিপক সুপার গিলিসের সঙ্গে এলিমিনেটর ম্যাচ। আর তাতে সেখানেই একেবাড়ে অন্য মেজাজে দেখা গেল অশ্বিনকে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00