Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

27 বছরের খরা কাটিয়ে ইরানি ট্রফি জিতল রাহানের মুম্বই

Share:

নিজস্ব প্রতিনিধি: আগেই জিতে ছিল রঞ্জি ট্রফি, এবার রেস্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে ইরানি কাপ ছিনিয়ে নিল আজিঙ্কা রাহানের দল মুম্বই। অক্টোবরের প্রথম দিন থেকে শুরু হওয়া ইরানি কাপের পঞ্চম দিনেও মুম্বইয়ের দুর্দান্ত পারফরম্যান্স অবস্থান বুঝিয়েছে রেস্ট অফ ইন্ডিয়াকে। তনুশ কোটিয়ানের দুর্দান্ত ব্যাটিং ও দ্রুত শতরান শক্তি যুগিয়েছিল মুম্বইয়ের ছেলেদের। ভাল পারফর্ম করার পাশাপাশি এদিন সব দিক থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন আজিঙ্কা বাহিনী। অবশেষে 5 অক্টোবরের শেষ ম্যাচে বিপরীত পক্ষের কাছ থেকে ইরানি কাপ ছিনিয়ে 27 বছর পর নয়া রেকর্ড গড়ল মুম্বই।

প্রথম ইনিংসে মুম্বইয়ের 537 রান তাড়া করে বেড়ানো রুতুরাজ গায়েকওয়া়ডের দল 416 রানেই নিজেদের গুটিয়ে নিয়েছিল। পরবর্তী সময়ের ম্যাচ শুরু হতে 8 উইকেট হারিয়ে স্কোর বোর্ডে 329 রান তুলে দিয়েছিল আজিঙ্কার দল। বিপরীতে অবশিষ্ট ভারত মাঠ থেকে নিজদের দূরে সরিয়ে রাখে। গোটা ইরানি কাপের 5 দিনের ম্যাচে তনুশের ব্যাট ভাল মতো কথা বলেছে। 8 নম্বরে ব্যাটে এসে 150 বলে 114 রান হাঁকিয়েছেন তিনি। 93 রান করে মুম্বইয়ের সঙ্গ দিয়েছিলেন মোহিত অবস্থিও।

আরও পড়ুন:Vivo T3 Pro 5G: কেনার আগে জেনে নিন ফোনটির ভাল-খারাপ দিকগুলি

শার্দুল ঠাকুর মাত্র 2 রানে শেষ করলেও পরে আর মুম্বইয়ের উইকেট ফেলতে পারেনি অবশিষ্ট ভারত। 171 এ 8 উইকেট খোঁয়ালেও ম্যাচ ঘুরেছে মুম্বইয়ের দিকেই। এরপর আর কাজ করেনি অবশিষ্ট ভারতের প্লেয়ারদের বল।
তবে অজিঙ্ক রাহানে, সরফরাজ খান, শ্রেয়স আইয়াররা ব্যাট হাতে জাদু দেখাতে না পারলেও 105 বলে 76 রান করেছেন পৃথ্বী শ। সব মিলিয়ে, রঞ্জি ট্রফির পর মুম্বই ব্রিগেডের ইরানি কাপের সাফল্যেও খুশির জোয়ার দলের অন্দরে। তনুশদের পাশাপশি ইরানি কাপে দুর্দান্ত পারফর্ম করে আলোচনায় রয়েছেন 200 রানধারী অপরাজিত সরফরাজ। পিছিয়ে নেই অভিমন্যু ঈশ্বরণও।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00