Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নেইমারকে বিদায় জানাতে চায় পিএসজি, দাবি ফরাসি দৈনিকের

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই এক ফরাসি সংবাদমাধ্যম দাবি করেছিলেন যে পিএসজি ছাড়ছেন নেইমার। যদিও সেই কথা অস্বীকার করেছিলেন নেইমারের বাবা। এমনকি নেইমারও ব্যক্তিগতভাবে এই প্রসঙ্গে কোনও মুখ খোলেননি। তবে এবার এক অন্য খবর ধেয়ে এল পিএসজির অন্দরমহল থেকে। জানা গিয়েছে, পিএসজি নেইমারকে ছেড়ে দিতে চাইছে। এমনটাই দাবি করেছে আর এক ফারাসি সংবাদমাধ্যম। আর এই খবর প্রকাশ্যে আসতেই উত্তেজনার পারদ ছড়িয়েছে নেইমার ভক্তদের মধ্যে।

দরাসি দৈনিকে বলা হয়েছে যে, পিএসজির ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস ও কোচ লুইস এনরিকে বুধবার দলের পাঁচ খেলোয়াড়ের সঙ্গে বৈঠকে করেন। এই পঁচজন হলেন – নেইমার, মার্কো ভেরাত্তি, হুগো একিতেকে, রেনাতো সানচেস এবং হুয়ান বেদার্ত। এই পাঁচ পিএসজি তারকাকে স্পষ্ট করে নাকি জানিয়ে দেওয়া হয়েছে যে, পিএসজিতে তাঁদের আর কোনও প্রয়োজন নেই। তাঁরা অন্য ক্লাব খুঁজে নিতে পারেন। উল্লেখ্য, গত মঙ্গলবার পিএসজির অনুশীলনেও নেইমার সহ এই পাঁচ তারকা ফুটবলারকে দেখা যায়নি। এমনকি মরশুম শুরু হওয়ার আগে যে ফটোসেশন হয়, তাতেও মিসিং নেইমার। যদিও কিলিয়ান এমবাপেকেও দেখা যায়নি। তাই তারও কি পিএসজিতে জায়গা অনিশ্চিত, সেই নিয়ে এখন থেকেই জল্পনা দেখা দিয়েছে।

প্রসঙ্গত, আগামী শনিবার লোঁরিয়ার বিরুদ্ধে লিগ ‘আ’-তে খেলতে নামবে পিএসজি। আর সেই ম্যাচে নেইমার ও ভেরাত্তির না থাকার সম্ভাবনাই বেশি। তবে নেইমার যদি পিএসজি ছেড়ে দেন, তাহলে কোন ক্লাবে যাবেন তিনি, সেই নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। আগেই একবার জল্পনা উঠেছিল যে, নেইমার বার্সেলোনায় জেতে পারেন। এবার এর পাশাপাশি চেলসি ও সৌদি আরবের ক্লাব আল হিলালের নামও রয়েছে। এখন এটার দেখার বিষয় যে, সত্যি কি নেইমারের পালা শেষ হতে চলেছে পিএসজিতে, নাকি পুরোটাই গুজব।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00