Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহিলার সঙ্গে হাতাহাতিতে পৃথ্বী শ, জডা়লেন উটকো ঝামেলায়

দায়ের এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: উটকো ঝামেলায় জড়িয়ে গেলেন পৃথ্বী শ।  ভারতীয় ক্রিকেটার এবং তাঁর কয়েকজন বন্ধু বৃহস্পতিবার গিয়েছিলেন পূর্ব মুম্বইয়ে ভিলে পার্লের ব্যারেল ম্যানসন ক্লাবে। পৃথ্বীকে দেখে সেলফি তোলার জন্য কয়েকজন এগিয়ে আসে।  ভক্তদের মধ্যে ছিলেন এক মহিলাও। ভক্তদের অনুরোধ মেনে পৃথ্বী সেলফি তোলার জন্য রাজিও হয়। সেই সেলফির পর তারা আরও একবার সেলফি তোলার জন্য পৃথ্বীকে অনুরোধ জানালে মেজাজ হারান ক্রিকেটার। ভক্তদের সঙ্গে জড়িয়ে যান তর্কাতর্কিতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ঘটনায় দেখা গিয়েছে এক মহিলা তাঁর কাছে থাকা মোবাইলে সেই ঘটনা রেকর্ডিং করতে গেলে আরও ক্ষাপ্পা হয়ে ওঠেন পৃথ্বী। ভাইরাল হওয়া ভিডিয়োতে পৃথ্বীকে দেখা গিয়েছে মহিলার হাত ধরে টান মারতে। সেই মহিলার সঙ্গে যারা ছিলেন, তারা পৃথী শ-য়ের বন্ধুর গাড়ি ভাঙচুর করে।পরিস্থিতি বেগতিক দেখে পৃথ্বী যোগাযোগ করেন পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেয়। যদিও সেলফির আবদারীরা পৃথীর বন্ধুর গাড়ির কাচ ভাঙে।   

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ঘটনা দেখে নেট পাড়া মোক্ষম খোঁচা দিয়েছে পৃথ্বীকে। নেটপাড়ার এক বাসিন্দা মাথা ও চোখ টুপি দিয়ে ঢাকা এক জনের একটি ছবি পোস্ট করে লিখেছে – ম্য়ায় তুঝে নেহি দেখ রহা (আমি তোমায় দেখছি না।) নেটপাড়ার অন্য এক বাসিন্দা পৃথ্বীকে বিনোদ কাম্বলির সঙ্গে তুলনা করে লিখেছে, এ কাম্বলির দ্বিতীয় এডিশন। 

আরও পডু়ন মদ পান করে বউ পিটিয়ে সংবাদের শিরোনামে কাম্বলি, দায়ের মামলা

মুম্বই ছেড়ে ভিন রাজ্যের হয়ে খেলার সিদ্ধান্ত বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়কের

চেন্নাইকে জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য দিল দিল্লি

দলিপ ট্রফিতে দলে সুযোগ পেলেন না যশ ধূল ও পৃথ্বীশ শ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00