Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রেফারি লম্বা বাঁশি বাজাতেই চোখ বন্ধ করলেন পেলে

ব্রাজিলকে আগাম শুভেচ্ছাও জানান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিল খেলতে নামার আগে দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন ফুটবল সম্রাট। বলেছিলেন – জিততেই হবে। ব্রাজিলের হয়ে গলা ফাটাবেন বলেও আশ্বাস দেন। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে লেখেন – আমি হাসপাতালে শুয়ে তোমাদের খেলা দেখব। শুভেচ্ছা রইল।

ফুটব সম্রাটের শুভেচ্ছা নিয়েই মাঠে নেমেছিল ব্রাজিল। প্রতিপক্ষ ছিল দক্ষিণ কোরিয়া। ৪-১ গোলের ব্যবধানে তারা জয়ী হয়। আর হাসপাতালে চিকিৎসাধীন পেলে বেশ চিন্তায় ছিলেন। তাই, ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত তিনি জেগেছিলেন। রেফারি লম্বা বাঁশি বাজতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। দুই চোখ বন্ধ করে শুতে যান।  

ফুটবল সম্রাট এই প্রসঙ্গে অতীতের একটি ঘটনার কথা তুলে ধরেন। বলেন, সেটা ১৯৫৮ সাল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল বাবাকে কী উপহার দেওয়া যায়।    আমি জানি, আজ তোমাদের অনেকেই সেই প্রতিজ্ঞা নিয়েই মাঠে নামবে।

এদিকে, পেলের শারীরিক অবস্থার আগের থেকে কিছুটা উন্নত হয়েছে। বাবার সর্বশেষ শারীরিক অবস্থার খবর দিতে গিয়ে মেয়ে বলেছেন, এখনই হাসপাতাল থেকে বাবার ডিসচার্জের কোনও সম্ভাবনা নেই। তবে হয়তো আর কেমোথেরাপির প্রয়োজন হবে না। তবে বয়স হয়েছে তাই, সুস্থ হয়ে উঠতে কিছুটা সময় লাগবে।

পেলেকে নিয়ে আরও একটা খবর সম্প্রতি তৈরি হয়। গুজব রটে কেমোথেরাপিতে সাড়া দিচ্ছেন না ফুটবল সম্রাট। সেই দাবি উড়িয়ে দিয়েছেন পেলের বোন ফ্ল্যাভিয়া অ্যারেন্তেস। জানিয়েছেন, কেমোথেরাপিতে পেলের সাড়া না দেওয়ার খবর ঠিক নয়।

আরও পড়ুন হাসপাতালে পেলে, অসুস্থ হওয়ার খবর ওড়ালেন

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00