প্যারালিম্পিক্সে নজির সৃষ্টি, ফের ডিসকাস থ্রোয়ে রূপো জিতলেন যোগেশ কাঠুনিয়া

সোমবার প্যারিসে প্রথম প্রয়াসেই ২৯ বছরের অ্যাথলিট ৪২.২২ মিটার দূরত্ব অতিক্রম করেছেন। সেটাই তাঁর সেরা থ্রো। তিন বছর আগে টোকিও প্যারালিম্পিক্সেও রুপো জিতেছিলেন যোগেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়েছে প্যারিস প্যারালিম্পিক্স। ইতিমধ্যেই প্যারালিম্পিক্সের একাধিক পদক ভারতে ঢুকেছে। এবার প্যারিস প্যারালিম্পিক্সেও ডিসকাস থ্রোয়ে দ্বিতীয় হয়ে রুপো জিতলেন ভারতের যোগেশ কাঠুনিয়া (Yogesh Kathuniya)। পরপর দু’বার প্যারালিম্পিক্সে (Paralympic Games) দুই পদক জিতে তিনি নজির গড়লেন। টোকিওর পর প্যারিস প্যারালিম্পিক্সেও পদক জিতলেন ভারতীয় অ্যাথলিট। পুরুষদের ডিসকাস থ্রোয়ের এফ ৫৬ ইভেন্টে রুপো জিতলেন যোগেশ কাঠুনিয়া। সোমবার প্যারিসে প্রথম প্রয়াসেই ২৯ বছরের অ্যাথলিট ৪২.২২ মিটার দূরত্ব অতিক্রম করেছেন। সেটাই তাঁর সেরা থ্রো। তিন বছর আগে টোকিও প্যারালিম্পিক্সেও রুপো জিতেছিলেন যোগেশ। এবার প্যারিসেও রুপো জিতলেন।

যাই হোক, যোগেশের বিভাগে সোনা জিতেছেন ব্রাজিলের ক্লডিনি বাতিস্তা দস স্যান্তোস (Claudiney Batistados Santos)। আর তিনি এই নিয়ে প্যারালিম্পিক্সে পুরুষদের ডিসকাস থ্রোয়ে সোনা জিতে হ্যাটট্রিক করলেন। পঞ্চম প্রয়াসে ৪৬.৮৬ মিটার দূরত্ব অতিক্রম করে প্যারিলিম্পিক্সে নতুন রেকর্ডও গড়েছেন তিনি। অন্যদিকে তৃতীয় অর্থাৎ ৪১.৩২ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ জিতেছেন গ্রিসের কনস্ট্যান্টিনোস জুনিস (Konstantinos Tzounis)।

যেহেতু প্যারালিম্পিক্স বিশেষভাবে অক্ষম প্রতিযোগীদের জন্যে তাই পুরুষদের এই বিভাগে অ্যাথলিটদের বসে ডিসকাস থ্রো করার ইভেন্ট এফ ৫৬ বিভাগ। যাঁদের মধ্যে কারও দুর্ঘটনায় অঙ্গচ্ছেদ হয়েছিল বা মেরুদণ্ডে চোট রয়েছে, তাঁরা এই বিভাগে অংশ নিতে পারেন। যাই হোক, রূপো জেতার পরে যোগেশকে শুভেচ্ছা জানিয়েছে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]