ডোপিংয়ের দায়ে নির্বাসিত প্যারালিম্পিক্সে সোনা জয়ী প্রমোদ ভগত

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারতীয় প্যারা-ব্যাডমিন্টন খেলোয়াড় প্রমোদ ভগতকে ১৮ মাসের জন্য সাসপেন্ড করেছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। এর কারণ হিসেবে জানা গিয়েছে, তাঁর শরীরে পাওয়া গিয়েছে নিষিদ্ধ ওষুধ।ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের(BWF) অ্যান্টি-ডোপিংয়ের নিয়ম লঙ্ঘনের জন্যই তাঁকে শাস্তি দেওয়া হয়েছে। এরপরই তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা। প্রমোদ ভগত আর প্যারিস প্যারালিম্পিক্সে অংশ নিতে পারবেন না। মঙ্গলবার(১৩ অগস্ট) বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ প্রমোদ ভগত আর প্যারিস প্যারালিম্পিক্সে অংশগ্রহণ করতে পারবেন না। আগামী ১৮ মাস পর্যন্ত তাঁকে বহিস্কার করা হয়েছে। অবশ্য প্যারিসে প্যারালিম্পিক্স চলবে ২৮ অগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।

এই নিয়ে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার তরফে প্রতিক্রিয়াও দেওয়া হয়েছে। জানানো হয়েছে, ‘এই বছর ১ মার্চ আন্তর্জাতিক ক্রীড়া আদালত ভগতকে দোষী সাব্যস্ত করেছে। কেননা বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার যে অ্যান্টি-ডোপিং যে নিয়ম রয়েছে তা মানেননি তিনি। শুধু তাই নয়,এক বছরের মধ্যে তিন বার এই নিয়ম ভেঙেছেন বলে জানা গিয়েছে।’

উল্লেখ্য, টোকিয়ো অলিম্পিক্সে এসএল৩ বিভাগে ব্যাডমিন্টনে সোনা জিতেছিলেন প্রমোদ। শুধু অলিম্পিক্স নয়, বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন তিনি। ২০১৫, ২০১৯, ২০২২ এবং  ২০২৪ এও সিঙ্গলসে সোনা জিতেছিলেন তিনি। ডাবলসেও সোনা জিতেছিলেন তিনি। প্রসঙ্গত, সোনাজয়ী এই খেলোয়াড় কে নিয়ে আশায় বুক বেঁধে ছিল ভারত। কিন্তু তা আর সম্ভব হল না। আপাতত ১৮ মাসের জন্য সাসপেন্ড রয়েছেন তিনি। দোষী সাব্যস্ত করা হয়েছে তাঁকে। এর পরেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

যোগেশ কাথুনিয়ার ‘পরম মিত্র’ প্রধানমন্ত্রী!

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]